1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

চকরিয়ায় বিয়ের চিঠি দিতে যাওয়ার সময় বাইক দূর্ঘটনায় হবু বর নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১২৫ বার

এ এম ওমর আলী:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যূ হয়েছে। শুক্রবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে। নিহত যুবদল নেতার নাম মোঃ হুমায়ুন কবির লোকমান (২৫)। সে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বালুর চর গ্রামের বশির আহমদের ছেলে। নিহত হুমায়ুন কবির মালুমঘাট খ্রীস্টান হাসপাতালের নিরাপত্তা রক্ষী ও যুবদল নেতা ছিল।

ডুলাহাজারা ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক নুরুল আজিম জানান, নিহত হুমায়ুন কবির লোকমান সকালে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে চকরিয়া শহরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সকাল ৮টার দিকে সড়কের মালুমঘাটস্থ ডুমখালী রাস্তার মাথায় পৌছলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রীবাহি একটি শ্যামলী চেয়ারকোচের চাপায় পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে স্থানীয় মালুমঘাট খৃীস্টান হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বে রত চিকিৎসক হুমায়ুন কবির লোকমানকে মৃত ঘোষনা করে। ঘাতক শ্যামলী পরিবহনটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করতে পারেনি জনতা। সে স্থানীয় ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিল।
নিহত হুমায়ুন কবিরের পিতা বশির আহমদ কান্না বিজড়িত কন্ঠে বলেন, আগামী সোমবার আলীকদম উপজেলার ছাবের মিয়া পাড়ার আবদু সালামের মেয়ে মোছাম্তামত তাম্মীর সাথে আগামী সোমবার বিয়ের দিন ধার্য ছিল। কিন্তু তার আগে আমার ছেলেকে আল্লাহ নিয়েছে। উল্লেখ্য, নিহত হুমায়ুন কবির মালুমঘাট খৃস্টান হাসপাতালের নিরাপত্তা কর্মী ছিল। মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, দ্রুমগামী শ্যামলী পরিবহনের চাপায় নিহত হুমায়ুন কবিরের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক চেয়ারকোচটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost