জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একজন আহত হয়েছে। আহতব্যাক্তির পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি ) ভোরে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যাক্তি হলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলার আছারতলী ৮ নং ওয়ার্ডের হোসেনের ছেলে আলী হোছেন (৩৫)।
স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহত আলী হোছেন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
এর আগে একই এলাকায় মাইন বিস্ফোরণে অসংখ্য বাংলাদেশি আহত হন। এরা সবাই অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তর ওপার থেকে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তারা আহত হয়।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নংওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শমশুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্হানীয়রা।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সূত্রে জাানাযায়, বিজিবির তৎপরতায় চোরাকারবারিরা প্রধান রুট ব্যবহার করতে ব্যর্থ হয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প পথ বেছে নিচ্ছে, যেখানে মাইন বিস্ফোরণের শিকার হচ্ছে।
মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে।সংবাদ প্রেরক, জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি, মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২
Leave a Reply