রিয়াজ উদ্দিন,পেকুয়া :
একটি বৈষম্যহীন, সাম্যের ভিত্তিতে রাস্ট্র গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। পৃথিবীতে বড় সম্পদ হচ্ছে শংকাহীন হৃদয়। যে সাহসিকতার সাথে সমস্ত কিছু মোকাবেলা করতে পারে সেই প্রকৃতপক্ষে বীরপুরুষ। পৃথিবীতে অনেকে প্রেসিডেন্ট, রাজা, বাদশাহ হিসেবে অনেকে জন্মগ্রহণ করে। কিন্তু সকল মানুষ তাদেরকে স্মরণ রাখে না। যারা সমাজের জন্য কল্যাণকর কিছু অবদান রাখে মানুষ শুধু তাদের কথা স্মরণ রাখে। ৮ ফেব্রæয়ারী (শনিবার) দুপুরে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সম্মেলন ও চড়–ইভাতি-২০২৫ এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ¦ সালাহ উদ্দিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ শিক্ষক সমিতি পেকুয়া উপজেলা শাখার সভাপতি মাষ্টার আবুল হাসেমের সভাপতিত্বে উক্ত সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলার শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন আহমদ, জিএমসি ইনষ্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এএমএম শাহাজাহান, মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ফৈয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আবু ছালেক, সাবেক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক ফরিদুল আলম, মাষ্টার শামসুদ্দোহা, মাষ্টার রাশেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহীম, মাষ্টার মোস্তফা আলী, মাষ্টার নুর মোহাম্মদ প্রমুখ। সম্মেলনে প্রধান অতিথি আরো বলেন, শিশুদের প্রথম বিদ্যাপীঠ হল তার নিজ পরিবার। পরে দ্বিতীয় হল বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে তারা শিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির নেতৃত্ব দিয়ে থাকে। আর জাতি গঠনের মহান ব্রতের কাজ পালন করে শিক্ষকরাই।
প্রধান অতিথি সালাহ উদ্দিন আহমদ মগনামা আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদ পুন:নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন এবং শহীদ জিয়াউর রহমান উপকুলীয় কলেজ মাঠে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধন করেন।
Leave a Reply