1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

পেকুয়ায় কর্তব্যরত সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় আহত -২

  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১১ বার

পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় কর্তব্যরত সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছে।

শনিবার দুপুরে উজানটিয়া ইউনিয়নের ঘোষালপাড়া এলাকায় লবণ চাষীদের মানববন্ধনের সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা সাইফুল ও সন্ত্রাসী এহসানের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা ক্যামেরা, মোবাইল ছিনিয়ে নেয়।

আহতরা হলেন সাংবাদিক এম আবদুল্লাহ আনসারী পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকার পেকুয়া অফিস প্রধান ও আহত অপর সংবাদ কর্মী সজীব।

জানা যায়, পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ঘোষাল পাড়া এলাকায় লবণ প্রজেক্টে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে সন্ত্রাসীদের দিয়ে চাষীদের উৎপাদিত লবণ লুটপাটের অভিযোগে স্থানীয় বলণ চাষীরা মানববন্ধন করে। মানববন্ধন চলাকালীন স্থানীয় ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা সাইফুল ও সন্ত্রাসী এহসানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি গ্রুপ কর্তব্যরত সাংবাদিকদের উপর অর্তিকিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় সাংবাদিকদের ক্যামেরা,মোবাইল ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সাংবাদিকদের উপর হামলার বিষয়টি জেনেছি লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost