1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২

পেকুয়ায় ৫ বসতবাড়ি পুড়ে ছাই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১০৩ বার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যূতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৫টি বসতবাড়ি।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার পেকুয়া সদর ইউনিয়নে পশ্চিম গোঁয়াখালী বটতলিয়া পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বটতলীয়া পাড়ায় দুপুরে বদিউল আলমের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এসময় ছৈয়দুল হকের পুত্র মো. নুরু,মৃত শফিউল আলমের পুত্র আবু ছৈয়দ, আবছার উদ্দিনের পুত্র আব্বাস উদ্দিন, বদিউল আলমের পুত্র শহিদুল ইসলাম এর বসতবাড়ি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা এগিয়ে এসে প্রাণপণ চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। খবর পেয়ে পেকুয়ার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে এর আগে বাড়িগুলো পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী ও পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যান এবং প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আজিম বলেন, দুপুরে আমার ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৫টি ঘর পুড়ে গেছে।তারা এখন নিঃস্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেছি। আগুনে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, আগুনে পুড়ে যাওয়া বসতঘরগুলো পরিদর্শন করেছি। ৫ টি বসতঘরে ৮ টি পরিবার বসবাস করত। প্রাথমিকভাবে এসব পরিবারকে ইফতার সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে। তাদেরকে পূনর্বাসনের জন্য জেলা প্রশাসক বরাবরে প্রস্তাবনা পাঠানো হবে।

১১-০৩-২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost