1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১০৬ বার

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্ত ঘুমধুম বিওপির অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়ন।
সোমবার কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ ফারুক হোসেন খান জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদস্যরা সমন্বিত গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে। গত কয়েক সপ্তাহে মাদকসহ অন্যান্য চোরাচালান ও অপরাধ প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন হয়েছে।
১৭ মার্চ ঘুমধুম বিওপির বিশেষ অভিযানে নোয়াপাড়া জয়নালের ঘের নামক স্থানে কাপড়ের ব্যাগ হাতে নিয়ে ২ জন ব্যক্তি সামনের দিকে অগ্রসর হলে ওঁত পেতে থাকা বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে।
বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে রাতের অন্ধকারের মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। অভিযান দল তল্লাশী করে মাদক কারবারীদের ফেলে যাওয়া ব্যাগে চল্লিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost