1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৯৯ বার

কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএমএ করিমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয় বিভিন্ন সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ, তিনি টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্প থেকে নিয়মিত কমিশন আদায় করছেন।

২০২৪-২০২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কারে নামে-বেনামে প্রকল্প দেখিয়ে টিআর ও কাবিখা-কাবিটা টাকা উত্তোলন করেছে। এসব প্রকল্পের সভাপতি করা হয়েছে স্থানীয় ইউপি সদস্যদের। কয়েকটি প্রকল্পের সভাপতি সাথে কথা হয় প্রতিবেদকের সাথে, নাম প্রকাশ না করার শর্তে তারা জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এসএমএ করিম তাদের না জানিয়ে প্রকল্পের সভাপতি করেন। হঠাৎ ফোন করে পিআইও অফিসে আসতে বলেন। আগে থেকে তৈরি করা কমিটিতে স্বাক্ষর নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে পিআইও নিয়ে নেন বলে জানান।

এছাড়া ইউপি সদস্যদের নামে দেওয়া বিভিন্ন প্রকল্পের প্রথম ধাপের বরাদ্দ থেকে হাতিয়ে নিয়েছেন ৭ থেকে ১০ পার্সেন্ট।

অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত অফিস না করে বাসায় বসেই প্রকল্পের ফাইল অনুমোদন করেন। তিনি গত ১০ অক্টোবর কুতুবদিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে নিয়মিত অফিসে না এসে বাসায় অফিসের কাজ করেন।

তাঁর বিরুদ্ধে অফিস ও বাসায় মাদকসেবনের অভিযোগ রয়েছে, রমজান মাসেও অফিসে বসে মাদকসেবন করেন।

কয়েকজন জনপ্রতিনিধি জানান, বিভিন্ন কারণে পিআইও কাছে গেলে তাকে অফিসে পাওয়া যায় না, আসলেও অফিসে বসে সবার সামনে তিনি সিগারেট খান, সমসময় মাদকসেবিদের মত আচরণ করেন তিনি।

গোপালগঞ্জ জেলার বাসিন্দা এসএমএ করিম সরকারি নানা কর্মসূচিতে তার অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। কুতুবদিয়ায় অবস্থান করেও স্বাধীনতা দিবসের মত গুরুত্বপূর্ণ জাতীয় প্রোগ্রামে অংশ গ্রহণ না করার অভিযোগ রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পিআইও অনিয়ম দুর্নীতির বিষয় তুলে ধরেছে স্থানীয়রা।

জেএম তারেক জিয়া নামে একজন লিখেছেন, পুরাতন প্রকল্পকে নতুন দেখিয়ে কুতুবদিয়া পিআইও অফিস লাখ লাখ টাকা আত্মসাৎ করে যাচ্ছে এসব প্রকল্পে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানও বাদ জায়নি। তিনি এসব অনিয়ম তদন্ত করে পিআইও’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

এসব অভিযোগের বিষয়ে জানার জন্য পিআইও এসএমএ করিমের ব্যবহারিক মোবাইল নাম্বারে দুই দফা যোগাযোগ করলে তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যথোয়াইপ্রু মারমা জানান, অনিয়ম দুর্নীতির বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কর্মকর্তাদের নিয়মিত অফিস করা এবং শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। মাদকসেবনের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ছবির ক্যাপশন:- অফিসে বসে ধূমপান করছেন কুতুবদিয়ার পিআইও এসএমএ করিম, এক হাতে ধূমপান করছেন অন্য হাতে ফাইলে সই করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost