1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

লোহাগাড়ায় উদ্ধারকৃত ১১টি তক্ষক রিজার্ভ বন ভূমিতে অবমুক্ত

  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১৮ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

লোহাগাড়ায় ১১টি তক্ষকসহ মো. বিল্লাল (৩২) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮মার্চ) গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিল্লাল সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাবু পলা এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র।
পুলিশ জানায়, ওই পাচারকারী যাত্রীবাহী বাসে করে ব্যাগের ভেতর লুকিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে সাতক্ষীরা নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে প্রাপ্তবয়স্ক ১১টি তক্ষক উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তক্ষকগুলো আইনী প্রক্রিয়া শেষে রিজার্ভ বন ভূমিতে অবমুক্ত করা হয়েছে।
বিষয়টি ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু নিশ্চিত করে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক এলাকায় হতে ১জন আসামী এবং ১১ টি তক্ষক সহ লোহাগাড়া পুলিশ, পদুয়া রেঞ্জ বন বিভাগের যৌথ সহযোগিতা জব্দ করতে সক্ষম হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। জব্দ কৃত তক্ষক রিজার্ভ বন ভূমিতে অবমুক্তি করা হয়েছে। পাচারকারীর বিরুদ্ধে লোহাগাড়া থানায় বন আইনে ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, তক্ষক একটি সরীসৃপ প্রাণী। সরীসৃপ অর্থ শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী, যারা বুকে উপর ভর দিয়ে চলাচল করে। দৈহিক গঠন অনুযায়ী তারা জলে, স্থলে এমনকি গাছ বা দেয়ালে চলাচল করতে সক্ষম। সরীসৃপ প্রাণীরা ক্ষতিকর কীটপতঙ্গ থেকে পরিবেশের উপকারসহ খাদ্যশৃঙ্খলের ধারাবাহিকতা রক্ষা করে। তবে,এক শ্রেণির কিছু ব্যক্তিরা এই তক্ষক ধরে চীন, থাইল্যান্ড বিক্রি করে। আর অনেক মূল্য দিয়ে বিদেশিরা ক্রয় করে নিচ্ছে এ তক্ষকগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost