1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

মাতামুহুরী নদীতে থেকে ২শিশুসহ ৩ লাশ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার

নিউজ ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২০ঘণ্টা পর মো: কাইয়ুম (৪০) নামের এক যুবক ও শিশু মাসুম(৭) এবং হোজাইফা(৬) সহ তিনজনের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত মো: কাইয়ুম (৪০) চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মাষ্টার পাড়া মগবাজার এলাকার নুর সুবাহানের ছেলে।
৯ এপ্রিল (বুধবার) সকাল দশটার দিকে পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার বেলা তিনটার সময় নদীতে এক যুবক ডুবে যাওয়ার সময় দেখতে পায় স্থানীয়রা।
অপরদিকে, নিহত শিশু মাসুম(৭) একই উপজেলার কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিএনজি চালক রাসেদের ছেলে। শিশুহোজাইফা(৬) প্রাবাসী ছাবের আহমদের মেয়ে। তারা ৯এপ্রিল সকার সাড়ে ১১টায় বাড়ীর পার্শ্ববর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে নামে। নদীতে নামারপর নিখোঁজ হয়ে যায়। ১ঘন্টার পর স্থানীয় লোকজন মাতামুহুরী থেকে দুইজনকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক দুইজকে মৃত ঘোষনা করে। দুই শিশুর মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলামের কাছে দুই শিশু ও এক যুবকের লাশ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতেু মাতামুহুরীতে গোসল করেতে নেমে তারা তিজনই মারা গেছে। নিহতদের সুরতাহাল রিপোট তৈরি করে পোষ্ট মর্ডেম করে আইনী প্রক্রিয়ায় লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮এপ্রির মঙ্গলবার বেলা তিনটার দিকে মাতামুুহুরী নদীতে অজ্ঞাতনামা এক যুবক গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে নদীতে ডুবে যাওয়ার সময় চিৎকারের ডাক শুনতে পায স্থানীয় লোকজন।
এ সময় নদীতে ডুব দিয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ৯ এপ্রিল (বুধবার) সকালে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার পর নদীতে থেকে যুবকের মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে লিডার আবু জাফর বলেন, ‘ডুবুরি দল নদীতে নামার ৩০মিনিট পর নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে। তার পরিচয় শনাক্ত করে স্থানীয় লোকজন।
নৌপুলিশ ঘটনাস্থল এসে লাশের সুরতাল রিপোট তৈরি করে পোস্ট মর্ডেমের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন বদরখালী নৌপুলিশ ফাড়িঁর ওসি মো: নাজিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost