শাহাদাত কবির
স্টাফ রিপোর্টার:
প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পেকুয়ার বাসিন্দা শাহাদাত কবিরের বিরুদ্ধে। চট্টগ্রামের গৌরী এন্টারপ্রাইজের মালিক মেরিন ইঞ্জিনিয়ার রাজীব নন্দি এ অভিযোগ করেন। এ ঘটনায় শাহাদাত কবিরের বিরুদ্ধে পৃথক ৩টি চেক প্রতারণার মামলা হয়েছে।
ভুক্তভোগি রাজীব নন্দী জানান, তিনি মেরিন ইঞ্জিনিয়ার মেসার্স গৌরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারি। গত ২০২২সালের ৮আগস্ট কক্সবাজার জেলার পেকুয়া মগনামা ঘাট এলাকায় নির্মানাধীন সাব মেরিন বেইস প্রজেক্টে শ্রমিক সরবরাহের জন্য পেকুয়া উপজেলার মোহাম্মদ শাহাদাত কবীর সাথে একটি দ্বি-পাক্ষিক চুক্তিনামা স্বাক্ষর করেন। এতে প্রথম পক্ষ হন নূরে বশির সয়লাব ও তিনি (রাজীব নন্দী)। অন্যদিকে দ্বিতীয় পক্ষ হন মোহাম্মদ শাহাদাত কবির। রাজীব নন্দী বলেন, চুক্তি মোতাবেক সাব্যস্ত হয়স মোহাম্মদ
সাহাদাত কবির নির্মানাধীন সাব মেরিন বেইস প্রজেক্ট এর মুল ঠিকাদারের সাথে চুক্তিবদ্ধ হয়ে আমাদের
পক্ষে ওই কাজে শ্রমিক সরবরাহ করবেন। এছাড়া ওই শ্রমিক সরবরাহের বিপরীতে আমরা
মোহাম্মদ শাহাদাত কবিরকে প্রতি মাসে সরবরাহকৃত শ্রমিকদের বেতন পরিশোধ করবো। মূল ঠিকাদারী প্রতিষ্ঠান হতে তিন মাস অন্তর বিল প্রাপ্তির পর শাহাদাত কবির তার কমিশনের টাকা কেটে লভ্যাংশ সহ আমাদের নিকট বিলের বাকি টাকা পরিশোধ করবেন। আমরা সরল বিশ্বাসে
মোহাম্মদ শাহাদাত কবিরের কথার ছলচাতুরিতে বিশ্বাস করে তাকে তিন কিস্তিতে মোট তেতাল্লিশ
লক্ষ ছাব্বিশ হাজার টাকা প্রদান করি। এ বিপরীতে মোহাম্মদ শাহাদাত
কবির তার প্রতিষ্ঠানের তিনটি চেক প্রদান করেন। বিল প্রাপ্তির সময় অতিবাহিত হওয়ার পর বিভিন্নভাবে মোহাম্মদ শাহাদাত কবিরের সাথে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু মোহাম্মদ
শাহাদাত কবির টাকা প্রদানে তালবাহানা শুরু করেন। বিগত দুই বছর ধরে বারবার টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েও তা ভংগ করেন তিনি । বরং সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত ক্ষতি সাধনের হুমকি
প্রদান করেন শাহাদ্ত কবির। আমরা মোহাম্মদ শাহাদাত কবিরের কথায় বারবার বিভ্রান্ত, প্রতারিত এবং
শারিরীক ও মানসিক অত্যাচারের সম্মুখীন হয়েছি।
রাজীব নন্দী আরও জানান, ব্যক্তিগত উদ্যোগে মোহাম্মদ
শাহাদাত কবিরের বাড়ির আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারি মোহাম্মদ শাহাদাত কবির প্রজেক্টে শ্রমিক এবং বালু সরবরাহ ব্যবসার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে কোটি কোটি টাকা
আত্মস্বাত করেছেন। উক্ত টাকা ফেরত চাইতে যাওয়া লোকজনকে বিগত আওয়ামী লীগ সরকারের
সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার হুমকি ও নাজেহাল করেছেন। তিনি এবং তার আওয়ামী সন্ত্রাসী বাহিনীর
অত্যাচারের ভয়ে ওই এলাকায় কেউ তার বিরুদ্ধে কিছু বলতে সাহস করতোনা। এমনকি থানায় অভিযোগ
জানাতেও ভয় পেতো লোকজন। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, প্রতারণা করে শাহাদাত কবির কোটি পতি হলেও আমি পথে বসেছি। প্রতিকার পেতে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছি।
Leave a Reply