নিজস্ব প্রতিনিধি,পেকুয়া:
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের এয়ারআলী খান উচ্চ বিদ্যালয় সংলগ্ন লবণ মাঠের পলিথিন কেটে দিল এক দুবৃর্ত্ত। শুক্রবার গভীর রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, একই ইউনিয়নের বামুলাপাড়া গ্রামের মৃত আলী আহমদের পুত্র জাকের হোসেন ওই স্থানে ৫ কানি লবণ মাঠের চাষাবাদ করে আসছিল। ওই দিন রাতের আধাঁরে লবণ মাঠের পলিথিন কেটে দিয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এ দিকে সুন্দরীপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র এরশাদ ওই জাকের হোসেনকে নানা ধরনের হুমকি ধমকি দিয়ে আসছিল। এমনকি ৪ লক্ষ টাকা চাঁদা দাবী করে। উক্ত দাবীকৃত চাঁদা না দেয়ায় ঘর পুঁড়ানোর হুমকি প্রদান করে। এর কয়েকদিন আগে জাকের হোসেনের বাড়ি থেকে দেড় ভরি ওজনের স্বর্ণের হার, দুটি মোবাইল চুরি করে নিয়ে যায়। এ ঘটনার জের ধরে লবণ মাঠে হামলা করে। এ ঘটনায় জাকের হোসেনের পরিবার নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে। নিজেদের জীবন বিপন্ন থেকে বাঁচাতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। এ ঘটনায় ভূক্তভোগী পরিবার পেকুয়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply