নিজস্ব প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১ মে সকালে উপজেলা শ্রমিকদল, সিএনজি শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিকদল, পেকুয়া উপজেলা রাজমেস্ত্রী সমিতির যৌথ উদ্যোগে উপজেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, সেক্রেটারী জামাল হোছাইনের নেতৃত্বে এক র্যালী পেকুয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ। অতিথি ছিলেন যুবদলের সভাপতি কামরান জাদীদ মুকুট। এ সময় উপস্থিত ছিলেন হোটেল শ্রমিকদলের সেক্রেটারী কামাল, মো: জামসেদ, রাজমেস্ত্রী সমিতির সভাপতি শফি আলম মিয়া, সহসভাপতি জয়নাল আবেদীন, সাবেক সেক্রেটারী মো: দেলোয়ার, সেক্রেটারী ফোরকান, উপজেলা শ্রমিকদলের অর্থ সম্পাদক মনছুর আলম, সদস্য মিজান, বাবুল, মোর্শেদ, ক্রীড়া সম্পাদক মিজান, পশ্চিম জোনের সাংগঠনিক সম্পাদক মো: ফারুক, পূর্বজোনের সেক্রেটারী আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মো: কাইছার, সদস্য জামশেদ, মফিজ, মো: জামাল উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেন শ্রমিকরা এখনো অবহেলিত। শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে। তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে। যুগে যুগে শ্রমিকরা নিপীড়িত ও নির্যাতিত, বঞ্চিত হয়েছে। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সরকারের নিকট দাবী জানান।
Leave a Reply