1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

মামলা তুলে নিতে বাদিকে প্রাণনাশের হুমকি -প্রানের ভয়ে থানায় জিডি

  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮৬ বার

চট্টগ্রাম প্রতিনিধি।:
চট্টগ্রামের লোহাগড়ায় মামলা তুলে নিতে বাদিকে হুমকি প্রদানের অভিযোগ উঠছে। এ বিষয়ে মামলার বাদি কফিল উদ্দিন গত(৯ মে) শুক্রবার লোহাগাড়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ জিডি করেছেন। যার জিডি নাম্বার ৪১১।
জানা যায়, লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদের ঘোনা এলাকার নুরুল ইসলাম ছেলে মিজানুল হক (ওরফে টুকাই মিজান) কে বিবাদি করে গত ২১শে এপ্রিল ২০২৫ সালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন কফিলউদ্দিন। মামলা নম্বর ২২৪। জিডির সূত্রমতে বিবাদী মিজানসহ আরো কয়েকজন গত ৮ মে রাত্রে উপজেলার চুনতি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বাদিকে একা পেয়ে রেল লাইনের ৫০গজ উত্তরে চলার পথ গতিরোধ করে বাদিকে মামলা দায়ের করার কারনে ক্ষিপ্ত হয়ে নানা রকম গাল মন্দ করে এবং মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
বাদি কফিল জানান, মামলা করার পরে হতে এই কিশোর গ্যাং এর লিডার মিজান প্রকাশ টোকাই মিজান আমাকে ও পরিবারের সদস্যদেরকে নানার রকম ভয়ভীতি হুমকি দুমকি দিয়ে আসছে। তাছাড়া তার সদস্য দিয়ে হুমকি অব্যাহত রেখেছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, মিজান বিভিন্ন মুখোশে নানান অপকর্মের ঘটনায় জড়িত। তিনি পেশাই লোক দেখানো টমটম চালক দাবি করলেও আড়ালে চোরাই কারবার ও মাদক কারবারীদের অন্যতম ভূমিকা পালন করে। তাছাড়া গরু চুরির ঘটনায় তার শ্যালক এর সাথে সরাসরি জড়িত বলে সূত্র প্রকাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost