স্টাফ রিপোর্টার:
ঢাকায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় টানা চার দিনের রিমান্ড শেষে ফ্যাসসিবাদী আওয়ামী লীগের সাবেক এমপি জাফর আলমকে আগামী রবিবার চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। বিগত ২০০৯সাল থেকে চকরিয়ায় রাজপথে জাফরের নেতৃত্বে ৮বিএনপি নেতাকে হত্যা করা হয়। আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে জাফর আলম এ ঘটনা ধামাচাপা দেওয়ায় ভুক্তভোগির পরিবার মামলা করতে পারেনি। এ দিকে জাফর আলমকে রবিবার আদালতে হাজির করা হবে এমন খবরে খুটাখালী ইউনিয়নে জাফর বাহিনী বড় ধরণের নাশকতার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
বিএনপি নেতারা দাবী করেন- বিগত ১৭বছরে খুটাখালী আওয়ামী লীগের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ৬নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন, ৮নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি গিয়াসউদ্দিন, ৯নম্বর ওয়ার্ডের নয়াপাড়া আওয়ামী লীগ নেতা শামসুল আলম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও আবদু সোবাহানের ছেলে রফিক আহমদ, ওরফে কয়লা রফিক, তাতী লীগ নেতা জসিমউদ্দিন, আট নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ও নুর হোসনের ছেলে জালাল উদ্দিন, ৬নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, ৮নম্বর ওয়ার্ডের আকতার আহমদের ছেলে যুবলীগ ক্যাডার মিনহাজউদ্দিন, ৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা ও গুরামিয়ার ছেলে ইমরান প্রকাশ চুট্টু, ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা ও কামাল হোছনের ছেলে জিয়াউদ্দিন বাবলু, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ও আবদুস সোবাহানের ছেলে রমজান আলী, ৬নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা ও রফিক আহমদের ছেলে সাগর, ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও আবদু সোবাহানের ছেলে জিল্লুর রহমান, ৮নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার জামাল হোছনের ছেলে যুবলীগ নেতা মোহাম্মদ ফারুক, ৫নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা ও রহিমউল্লাহর ছেলে রোকনউদ্দিন, ৮নম্বর ওয়ার্ড আওয়ামী মোকতার আহামদের ছেলে হেলালউদ্দিন, একই ওয়ার্ডের নুর হোছনের ছেলে আনোয়ার হোছাইন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও মোহাম্মদ ছৈয়দের ছেলে শাহাজাহান, ২নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা ও মুস্তাক আহমদের ছেলে ফরহাদুল ইসলাম, ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার ও ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকতার কামালসহ জাফর বাহিনীর অর্ধশত সন্ত্রাসী বড় ধরণের নাশকতার প্রস্তুতি নিচ্ছে।
খুটাখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আরাফাত রহমান জিকু জানান, খুটাখালীতে ৫আগস্টের পরও জাফর আলমের বেশ কিছু স্বশস্ত্র সন্ত্রাসী প্রকাশ্যে রয়েছে, ইতোপূর্বে একটি মিছিলও করেছে। আগামী রবিবার সাবেক এমপি জাফর আলমকে কোর্টে আনার খবরে খুটাখালী ইউনিয়নের দাগী সন্ত্রাসীরা গোপন মিশন হাতে নিয়েছে বলে শুনা যাচ্ছে, এসব অপতৎপরতা রুখে দিতে আইন প্রয়োগকারি সংস্থার লোকজনকের নিকট অনুরোধ জানাচ্ছি। চকরিয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, অপরাধীদের গ্রেপ্তার পুলিশ মাঠে আছে। প্রতিদিনই অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও জানান ওসি শফিকুল ইসলাম।
Leave a Reply