নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নেতার নাম মো: ফয়সাল (২৫)। তিনি পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকৃত ফয়সালের বিরুদ্ধে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পেকুয়া সদর ১ নং ওয়ার্ড গোঁয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা ও ভাংচুর করে নৌকা প্রতীকের পক্ষে ভোট ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া পেকুয়া বাজারে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ রয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক উগ্যজাই মারমার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দেওয়া হয়।
Leave a Reply