1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

নাইক্ষ্যংছড়িতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৯০ বার

জাহাঙ্গীর আলম কাজ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন বাইশারীতে পানিতে ডুবে এনামুল হোসেন (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল ৯টা ৩০ মিনিটে বাইশারী এলাকার ৩ নং ওয়ার্ডস্থ আলিক্ষ্যং এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালেমুল কুরআন নূরানী মাদ্রাসার পাশে অবস্থিত রামু এমপি কাজলের প্রজেক্ট এলাকার একটি পানিতে শিশুটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত তার পরিবারকে খবর দেয়। এনামুলকে সাথে সাথে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত এনামুল হোসেন বাইশারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ আলিক্ষ্যং এলাকার মো. ইয়াসিন ও মরিয়ম বেগমের ছেলে।
এ বিষয়ে এনামুলের পিতা মো. ইয়াসিন বলেন, “ছেলেকে মাদ্রাসায় পড়তে পাঠিয়েছিলাম, কে জানতো এমন দুঃসংবাদ শুনতে হবে। আমার ছেলে আর নেই!”—বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
স্থানীয় ইউপি সদস্য বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রজেক্ট এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।”
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক বলেন,
“আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি যাচাই-বাছাই করেছি। এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে এটি নিছক একটি পানিতে ডুবে অপমৃত্যু বলেই প্রতীয়মান হয়েছে। তাই পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। ফলে থানায় কোনো মামলা হয়নি। তবে নিয়ম অনুযায়ী অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হবে। আমরা সব তথ্য নথিভুক্ত করেছি।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির সহপাঠী ও এলাকাবাসীর চোখে জল—সকলেই এমন মৃত্যুতে হতবাক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost