পেকুয়া অফিস :
পেকুয়ার বারবাকিয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ জন আহত হয়েছে। জানাযায়৫ জুন সকাল ১১ টায় উপজেলার একমাত্র রাখাইন পাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী বারবাকিয়া রাখাইন পাড়ার মং কিউ মং রাখাইনের ছেলে আলহারি রাখাইন, মাং হ্লা রাখাইন, মৃত লাফুজা রাখাইনের ছেলে মং কিউ মং, তার স্ত্রী ছানিউ রাখাইন, তেন মং রাখাইনের স্ত্রী প্রমা রাখাইন দা কিরিচ নিয়ে রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সভাপতি অং থোয়াইছিং রাখাইনের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় অং থোয়াছিং রাখাইন, তার ছেলে ছিংলাই রাখাইন, সিং জু রাখাইন আহত হন। আহত বৌদ্ধ বিহারের সভাপতি অং থোয়াইছিং রাখাইন বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে মাদকের ব্যবসা ও উৎপাদন করে আসছে। ১৮ মে পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফার নির্দেশে মাদক বিরোধী সমাবেশ করা হয়। সমাবেশে মাদক উৎপাদন ও বিক্রি করতে নিষেধ করা হয়েছে। সমাবেশের পর থেকে মং কিউ মং রাখাইনের পরিবারের সদস্যরা আমাকে হাকাবকা করতে থাকে আজকে সশস্ত্র হামলা করেছে আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। এঘটনায় সিংজু রাখাইন বাদী হয়ে পেকুয়া থানায় হামলাকারী ৫ জনকে বিবাদী করে এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক উগ্যজাই মারমা বলেন তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply