1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

মিরসরাইয়ের সোনাপাহাড়ে গড়ে উঠছে ”‘মিয়াওয়াকি বন’” সহ প্রকৃতি পর্যটন কেন্দ্র

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৯৭ বার

সাইফুল ইসলাম
চট্টগ্রাম:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় ছয় একর জমির উপর গড়ে উঠছে এক অনন্য প্রকৃতি-ভিত্তিক পর্যটন কেন্দ্র। সবুজ প্রকৃতি, অরগানিক চাষাবাদ ও ব্যতিক্রমী পরিবেশবান্ধব স্থাপনার সংমিশ্রণে তৈরি হচ্ছে এই প্রকল্পটি, যার উদ্যোক্তা স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন।

এই প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে –মিয়াওয়াকি কনসেপ্টে তৈরি দেশের প্রথম বন। প্রায় ৪,৪৪০ বর্গফুট এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে ঘনবন, যা জাপানি পরিবেশবিদ অকিরা মিয়াওয়াকি উদ্ভাবিত বিশেষ পদ্ধতিতে নির্মিত। এই কৌশলে স্বল্প জায়গায় স্থানীয় প্রজাতির নানা গাছ লাগিয়ে দ্রুতবর্ধনশীল ও জৈব বৈচিত্র্যময় একটি ক্ষুদ্র বন তৈরি করা হয়।

প্রকৃতি প্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে এক অসাধারণ গন্তব্য। এখানে থাকবে শান্ত পরিবেশে হাঁটার পথ, গাছ-গাছালিতে ঘেরা বসার জায়গা, লতা-পাতায় ঘেরা প্রাকৃতিক আচ্ছাদন এবং নিঃশব্দ পরিবেশে প্রকৃতি অনুভবের সুযোগ। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে অরগানিক ফল ও সবজি, যেখান থেকে দর্শনার্থীরা চাইলে নিজেদের জন্য ফল বা শাকসবজি সংগ্রহ করতে পারবেন।

উদ্যোক্তারা জানান, প্রকল্পটিতে ২০-২৫ জনের রাত্রিযাপনের ব্যবস্থা থাকবে এবং একই সঙ্গে ৭০-৮০ জনের দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের উপযোগী পরিবেশও নিশ্চিত করা হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে ইয়োগা ও মেডিটেশন সেশন, বার্ড ওয়াচিং এবং প্রকৃতি শিক্ষা কার্যক্রমের আয়োজন।

প্রকল্পের উদ্যোক্তা আমজাদ হোসেন বলেন,

“আমাদের লক্ষ্য একটি প্রাকৃতিক প্রশান্তির জায়গা তৈরি করা, যেখানে মানুষ প্রযুক্তির কোলাহল থেকে কিছু সময় প্রকৃতির সঙ্গে কাটাতে পারবেন। এখানে কেউ আসবেন বিশ্রাম নিতে, কেউ শিক্ষা নিতে, কেউবা শুধুই সবুজ দেখতে।”

তিনি আশাবাদী, আগামী ২-৩ মাসের মধ্যে এই প্রকৃতি পর্যটন কেন্দ্রটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। প্রকৃতি ও পরিবেশবান্ধব এই উদ্যোগ ইতিমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

পর্যটন, পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ উন্নয়নের দৃষ্টিকোণ থেকে এটি হতে পারে এক অনন্য মডেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost