1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জামায়াত নেতা রফিক আহমদ

  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৪৩ বার

নাইক্ষনছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি ও জামায়াতের নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক সভাপতি রফিক আহমদ।
বুধবার (১১ জুন) সকালে ফজরের নামাজ শেষে ঈদগাহমুখী পথে নিজ বাসা থেকে বেরিয়ে ঈদগাহের কাছাকাছি পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, রফিক আহমদ একটি যাত্রীবাহী সী-লাইন গাড়িতে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান গাড়িটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

দুর্ঘটনায় রফিক আহমদসহ গাড়িতে থাকা আরও ২০-২৫ জন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। গুরুতর অবস্থায় রফিক আহমদকে ভর্তি করা হয়েছে কক্সবাজারের আল ফুয়াদ হাসপাতালে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমির মাওনা ওমর ফারুক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. রফিক বসরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিক আহমদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost