1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৯,৬২০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৮৫ বার

জাহাঙ্গীর আলম কাজল,
নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর লেম্বুছড়ি বিওপি’র একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯,৬২০ পিস বার্মিজ ইয়াবা আটক করে।
জানা যায়, সীমান্ত পিলার ৫০-২-এস থেকে আনুমানিক ১৫০ গজ এবং আন্তর্জাতিক শূন্য রেখা হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত নাইক্ষ্যংছড়ির কাটাপাহাড় নামক স্থানে জিআর-৩৫৫৭১৩
এমএস ৮৪সি/৭) মাদক চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালিত হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মাদক কারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্তের পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়। পরে স্থানটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৯ হাজার ৬২০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, আমাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান কঠোরভাবে প্রতিহত করা হবে।
উদ্ধারকৃত ইয়াবা ধ্বংসের লক্ষ্যে যথাযথ নীতিমালার আওতায় ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন,আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, স্থানীয় সচেতন মহল ও সীমান্তবাসীরা ১১বিজিবির এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকের ভয়াল থাবা রুখতে বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost