1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন লায়ন লোকমান হাকিম মানিক

  • আপডেট টাইম : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৫৩৮ বার

তৌহিদুল ইসলাম কায়রু:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য লায়ন লোকমান হাকিম মানিক। গত ৯ জুলাই ২০২৫ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাসেম স্বাক্ষরিত চিঠিতে লায়ন লোকমান হাকিম মানিককে সভাপতি নির্বাচিত করা কথা জানানো হয়।

কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে মুহাম্মদ শফিকুর রহমানকে। অভিভাবক সদস্য করা হয়েছে আব্দুল্লাহ আল মামুনকে। পদাধিকার বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিএনপি নেতা লায়ন লোকমান হাকিম মানিক সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য।

সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত চিঠিতে লায়ন লোকমান হাকিম মানিককে দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করার কথা জানানো হয়েছে।লায়ন লোকমান হাকিম মানিক এলাকায় শিক্ষানুরাগী ও দানবীর হিসেবে পরিচিত। আশা করছি, তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় লায়ন লোকমান হাকিম মানিক বলেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost