1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে বন্যহাতি চলাচলের পথ সুগম ও দেশীয় প্রজাতির চারা রোপনপূর্বক বনভূমি পুনরুদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৮৯ বার

দেলোয়ার হোসেন রশিদী:
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম এর আওতাধীন লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকায় অবৈধভাবে দখল করা দেড় একর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।
১৬জুলাই (বুধবার) সকালে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে বনবিভাগের একটি টিম চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের আওতাধীন জঙ্গল চুনতি মৌজার লম্বাঘোনা এলাকায় অবৈধ দখলকৃত বনভূমিতে লেবু কাঁটা জাতীয় বাগান এবং সরকার কর্তৃক নিষিদ্ধ আগ্রাসী প্রজাতি আকাশমনি চারা গাছ প্রায় দেড় একর উচ্ছেদ পূর্বক দেশীয় প্রজাতির চারা রোপণ করা হয়।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য হলো বন্যহাতির নিরাপদ আবাসস্থল। এই আবাসস্থলে বন্যপ্রাণী চালাচলের পথে বাধা সৃষ্টিকারী লেবু কাঁটা জাতীয় বাগান থাকতে পারবে না। আমরা বন ও পরিবেশ এবং বন্যপ্রাণী রক্ষায় রাত-দিন কাজ করছি।
আমার প্রতিনিয়ত অবৈধ দখল দারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত দেড়মাসে চুনতিতে প্রায় ৫ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন বলেন, বন ও পরিবেশ এবং বন্যপ্রাণী রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বিভিন্ন এলাকায় অবৈধভাবে দখলদারের বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে বনের জায়গা পুনরুদ্ধার করে যাচ্ছি।বনবিভাগের জায়গা রক্ষায় সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost