1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

খুটাখালী ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৮৬ বার

জিয়াউল হক জিয়া:
দীর্ঘ ১৭টি বছর পরে আনন্দ-উচ্ছ্বাসে র্নিভয়ে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ( ১ আগষ্ট) বিকাল ৩ থেকে ৬টা পর্যন্ত গর্জনতলী এলাকার ফুটবল খেলার মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ শুক্কুর মেম্বারের সভাপতিত্বে,ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শহর মল্লুক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ এর সঞ্চালনায়,উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন -খুটাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক ছৈয়দ আলম।প্রধান অতিথি-ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপদেষ্টা জাফর আহমদ।প্রধান বক্তা ছিলেন-ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আকতার কামাল।বিশেষ বক্তা ছিলেন-ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক-ছাদেকুর রহমান,আনিসুর রহমান,ফরিদুল আলম,আবু তাহের,নাছির উদ্দিন ও ছরওয়ার কামাল ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান,মোঃ বেলাল উদ্দিন,মাহবুবুর রহমান,জয়নাল আবেদীন সহ ইউনিয়ন যুবদলের সভাপতি,সাধারণ সম্পাদক,স্বেচ্ছাসেবক দলের সভাপতি,সাধারণ সম্পাদক শ্রমিক দলের সভাপতি,সাধারণ সম্পাদক ও ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবেরা বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা বলেন-আগামী দিনে এই ওয়ার্ডে যারা নেতৃত্বে আসবে।তারা যেন দলের র্দূদিনে,র্দূসময়ের ত্যাগী নেতাকর্মীরা হয় এমন দাবি বক্তাদের। ঘোষণাকৃত নতুন কমিটি হবে,আগামী জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি।এখানে নব্য কোন লোককে কমিটির মূল পোস্টে যেন না আসেন সর্তকতা অবলম্বনে কমিটি ঘোষণা করার দাবি জানানো হয়েছে।
বিএনপির আহবায়ক ও অনুষ্ঠানের উদ্বোধক বলেন-বৃহত্তর ওয়ার্ড বহমান রেললাইনের উপর দিয়ে একটি ওভারব্রীজ করা আর অঙ্গীকার ক্রীড়া সংস্থার মাঠকে মিনি স্টেডিয়াম রুপান্তর করার প্রচেষ্টা এবং প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ কাছে আমার দাবি থাকবে।সে অনুযায়ী কাজ করে আমার এলাকার মানুষের কষ্ট লাগব করবো,ইনশাআল্লাহ।সদস্য সচিব আকতার কামাল বলেন-কমিটিতে ত্যাগী,পরিশ্রম নেতাকর্মীদের প্রথমে স্হান দেওয়া পরে বাকীদের আনা হবে।
এছাড়াও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ মহিলা দলের নেত্রী সহ ওয়ার্ডের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানটি সভাপতি,সাধারণ সম্পাদক পদের সম্ভাব্যপ্রার্থীদের রঙিন ব্যানার,পেষ্টুনের ভরে গেছে সম্মেলন অনুষ্ঠানের পেন্ডেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost