1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

চকরিয়ায় বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান : ৬ দোকানে ৩০ হাজার জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার

এম.মনছুর আলম:
চকরিয়া উপজেলা প্রশাসনের
বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পৌরশহরের চিরিংগা কাঁচা বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ও কৃষি পণ্যেসহ বিভিন্ন দোকানে নিত্যপণ্যের দ্রব্যমূল্যে তালিকা না টাঙানো বা প্রদর্শন না করার দায়ে ৬টি দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  

রোববার (৩আগস্ট) বিকাল ৪টার দিকে চিরিংগা কাঁচা বাজারে প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব এ অভিযান পরিচালনা করেন। 

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জোরালো প্রদক্ষেপ গ্রহণ করেন। এরই আলোকে জেলা প্রশাসনের নির্দেশনা মতে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় দ্রব্যমূল্য স্থিতিশীল এবং স্বাভাবিক রাখতে কাঁচা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মূল্য তালিকা না টাঙানো ও প্রদর্শন না করার অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ৬টি দোকানে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

তিনি আরো জানান, যেসব দোকানে এখনো পর্যন্ত পণ্যের মূল্য তালিকা টাঙানো হয়নি তাদেরকে নির্দেশনা ও সতর্কতা প্রদান করা হয়। এছাড়াও কোন দোকানদার দ্রব্যমূল্যের নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে পণ্যের চড়াও দাম নেয়া হলে তাদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে
উপজেলা প্রশাসনের ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানের সময় কক্সবাজার কৃষি বিপণন বিভাগের কর্মকর্তা, ভ্রাম্যমাণ আদালতের নাজির, থানা পুলিশ ও সরকারি দপ্তরের বিভিন্ন  কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost