1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি খুরুশকুলে নিখোঁজ পুরোহিতের অর্ধদগ্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার, দ্রুত বিচার দাবিতে ক্ষোভ ও প্রতিবাদ নাইক্ষ্যংছড়িতে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর

বিজয় মিছিলে হিটস্ট্রোকে উপজেলা জামায়াত সেক্রেটারি আবুল কালামের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৬০ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতে ইসলামীর বিজয় মিছিলে বক্তব্য প্রদানকালে হিটস্ট্রোকে উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালে আনার আগেই আবুল কালাম মারা গেছেন। অতিরিক্ত গরমের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা জানায়, মিছিলে বক্তব্য দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম। পরে তাকে লোহাগাড়া মা-শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ইকবালও উপস্থিত ছিলেন। তিনি ইসিজি পরীক্ষার পর জানান, আবুল কালাম স্ট্রোক করে মারা গেছেন।
আবুল কালামের বাড়ি লোহাগাড়া উপজেলার তেওয়ারি খিল এলাকায়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি এবং পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। তিনি দীর্ঘদিন পদুয়া আইনানুল কামিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক ছিলেন।
এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost