1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ছেলের প্রেমের সম্পর্ক কাল হয়ে ছুরিকাঘাতে খুন হলো পিতা: আটক-৩

  • আপডেট টাইম : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার

স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে গভীর রাতে বাড়িতে ঢুকে জসিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা মাতবর মুরা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জসিম উদ্দিন ওই এলাকার নুর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে একদল দুর্বৃত্ত মুরগির শব্দ নকল করে বাড়ির লোকজনকে দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলামাত্র তারা ঘরে ঢুকে প্রথমে জসিম উদ্দিনকে পেটে ছুরিকাঘাত করে, পরে গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তারা আরও জানান, নিহতের ছেলে মালয়েশিয়া প্রবাসী ইখতিয়ার উদ্দিনের সঙ্গে একই এলাকার মনির আহমদ ওরফে মনুর মেয়ে উর্মির প্রেমের সম্পর্ক ছিল, যা ইখতিয়ারের পরিবার মেনে নেয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে এবং সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

আটক ব্যক্তিরা হলেন, সেগুনবাগিচা এলাকার মনছুর আলম, জহির আহমদ ও তার ছেলে আতিক।

স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি বলেন, দিবাগত রাতে জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে হত্যা করেছেন।খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেন আর জড়িত তিনজনকে আটক করা হয়।

নিহতের ছেলে ওমান প্রবাসী মোহাম্মদ আশিক অভিযোগ করে বলেন, কয়েক মাস আগে উর্নি নামে এক মেয়ে আমার বাড়িতে চলে আসে। তাঁর সঙ্গে আমার ছোট ভাই ইখতিয়ারের প্রেমের সম্পর্ক ছিল। আমার ছোট ভাই ছুটিতে এসে বিয়ে করার কথা ছিল। কিন্তু মেয়ের পরিবার তা মেনে নেয়নি। এ নিয়ে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যায় মনছুর নামে এক ব্যক্তি চকরিয়ার হারবাংয়ে আমার খালার বাড়িতে গিয়ে খালা ও খালার জামাইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে। রাতে বাবা খুন হলো।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল মোস্তফা বলেন,শিলখালীতে জসিম উদ্দিন নামে এক ব্যক্তি ছুরিকাঘাত খুন হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে এবং হত্যার ক্লু উদঘাটনের জন্য তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost