1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

চুনতিতে ডলুখালের ভাঙনে ২০ পরিবার: আতঙ্কে শতাধিক পরিবার: শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার

দেলোয়ার হোসেন রশিদী:
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নে ডলুখালের ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে শতাধিক পরিবার। ইউনিয়নের পানত্রিশা এলাকায় প্রবাহিত খালটি ইতোমধ্যে একস্থানে ২০টি বসতবাড়ি খালগর্ভে হারিয়ে গেছে। সেখানে দিনে দিনে বাড়ছে ভাঙনের তীব্রতা। ভাঙন রোধে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পানত্রিশা হাজি পাড়ার পাশ দিয়ে প্রবাহিত ডলুখালের উভয়পাশের বেশকিছু অংশ দীর্ঘ একদশক ধরে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে ভাঙনে ২০টি বসতবাড়ি বিলীন হয়েছে। বিলীনের পথে রয়েছে আরও শতাধিক পরিবার। এছাড়া পাশ্ববর্তী একটি চলাচলের রাস্তাও ভাঙনের কবলে পড়ে শিক্ষার্থীসহ স্থানীয়দের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষা বঞ্চিত হচ্ছে শিশুরা ।
স্থানীয় বাসিন্দা রেজাউল বাহার রাজা বলেন, ভাঙনের কবলে পড়ে সড়কসহ বিশাল একটি অংশ নিচিহ্ন হয়ে গেছে। বিগতসময়ে ২০টি ঘরবাড়ি ভেঙে গেছে। পাশে আরও শতাধিক পরিবার খুবই আতঙ্কে দিনপার করছে।সেগুলো যেকোনো মুহূর্তে ভেঙে যাবে। এছাড়া খালের ওপাড় থেকে কয়েকশো শিক্ষার্থী বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ে আসাযাওয়া করে তাদেরও সমস্যায় পড়তে হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা বৃদ্ধ নূর আহমেদ বলেন, দীর্ঘ একদশক ধরে ভাঙন শুরু হয়েছে। ভাঙনের কারণে অনেকের খতিয়ানভুক্ত জায়গাও খালে মিশে গেছে। যেকোনো মুহুর্তে অবশিষ্ট শতাধিক বসতভিটাও বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়রা আরও বলেন, ডলুখালের ভাঙনে আমাদের ঘরবাড়িও ভেঙে যাচ্ছে। অনেকগুলো বাড়ি ইতোমধ্যে ভেঙে গেছে। আমাদের চলাচলের রাস্তাটিও ভাঙনেযুক্ত হয়ে এখন হাটার মতো পরিবেশও নেই।
চুনতি বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত ইসলাম বলেন, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে দিনে দিনে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। ফলে বিশাল একটি জনগোষ্ঠী পড়াশুনা থেকে বঞ্চিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আনীস হায়দার বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost