1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

মাতামুহুরি উপজেলা যুবদলের মিছিলে কৃষকলীগ নেতার ছবি: ত্যাগীদের মিশ্র প্রতিক্রিয়া

  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার

আরাফাত চৌধুরী:
কক্সবাজার জেলার আওতাধীন মাতামুহুরি যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল যোগদানের মিছিলে কৃষকলীগ নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই সমালোচনা সৃষ্টি হয়েছে।এমনকি ত্যাগী নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এতে উপজেলা যুবদলের বেশ কয়েকজন নেতা প্রশ্ন তুলছেন, সেই কৃষকলীগ নেতা ওসমান গণিকে মিছিলে স্থান দেওয়া ও স্লোগান দেওয়ার মত সুযোগ কে বা কারা করে দিলো? তা নিয়ে তৃণমূলের ত্যাগী নেতা-কর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

মাতামুহুরি যুবদল নেতা এবিষয়ে অভিমত প্রকাশ করে বলেন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ ওসমান গণি মেম্বার বিগত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী কৃষক লীগের পদ- পদবী ব্যবহার করে স্থানীয় বিএনপির দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কে পুলিশ দিয়ে হয়রানি করেছিল ও খুনি হাসিনার দোসর জাফরের আলমের দালালি করে স্থানীয় ও জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট ডাকাতি করেছিল।তাই সে কি করে যুবদলের সম্মেলনে মিছিলের সামনে থাকে? সে বর্তমান মাতামুহুরী সংগঠনিক উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ ওসমান গণি পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার তার কর্মকান্ড দেখে এখন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

কারা নিষিদ্ধ সংগঠনের কৃষকলীগ নেতা মোঃ ওসমান গণি মেম্বারকে যুবদলে পুনর্বাসন করছে তাদের চিহ্নিত করে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সংশ্লিষ্ঠ সকলের প্রতি আহ্বান জানান ।
তথ্যসূত্রে জানা যায় অভিযুক্ত কৃষক লীগ নেতার ছবি যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী এম মোর্শেদ হাসানের নেতৃত্বে মিছিলে দৃশ্যমান হয়।
এ ব্যাপারে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সংশ্লিষ্ট বিষয়ে তিনি এখনও অবগত নন।তবে তিনি মনে করেন,সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অন্যকোন দলের অনুসারীকে যুবদলের পদ – পদবি দেওয়ার প্রশ্নই আসেনা।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost