1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৮১ বার

ফয়সাল আলম সাগর, সহকারী সম্পাদক

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চন্দনাইশ এলাকায় মহাসড়কে এই ব্লকেড কর্মসূচি পালিত হয়। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন, চন্দনাইশ থানা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্মসূচি প্রত্যাহারের চেষ্টা করেন। দীর্ঘ সময় ব্লকেড চলায় সড়কে যানজট ও জনদুর্ভোগের বিষয়টি আন্দোলনকারীদের অবহিত করলে তারা কর্মসূচি সমাপ্ত করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান আলী কালবেলাকে বলেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে এ হামলা চালায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost