1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার

কক্সবাজারের পেকুয়া উপজেলার উপকুলীয় মগনামা ইউনিয়নে ৫০০ দরিদ্র, অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ। সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)-এর অর্থায়নে পরিচালিত ‘Emergency Food Assistance for Rohingya and Host Communities in Bangladesh-2026’ প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয়।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অসচ্ছল পরিবার, বয়স্ক নারী-পুরুষ, মধ্যবিত্ত শ্রেণির মানুষ এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় হোস্ট কমিউনিটির মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় মোট ৬০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪২ হাজার রোহিঙ্গা এবং ১৮ হাজার স্থানীয় পরিবার অন্তর্ভুক্ত।

প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ কেজি লবণসহ একটি খাদ্য প্যাকেজ প্রদান করা হয়।

খাদ্য সহায়তা বিতরন অনুষ্ঠানে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী, যুব দলের সাবেক কেন্দ্রিয় নেতা নাজিম উদ্দীন মানিক, স্থানীয় জনপ্রতিনিধি কাসেম উদ্দিন, মনোয়ারা বেগম, সরওয়ার কামাল ও নূর মোহাম্মদ, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ম্যানেজার জালাল উদ্দীন সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

আইএসডি বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধান করছেন।

এর আগে একই প্রকল্পের আওতায় ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় এবং রোহিঙ্গা ক্যাম্পে ১২ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

আইএসডি বাংলাদেশের কর্মকর্তারা বলেন, এ ধরনের উদ্যোগ রোহিঙ্গা সংকট মোকাবিলার পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে। KSrelief-এর সহযোগিতায় এ কার্যক্রম রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সহমর্মিতা ও সম্প্রীতি জোরদার করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost