1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার

তৌহিদুল ইসলাম কায়রু,:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শনিবার (১১ এপ্রিল ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে শেষ হয়।
“ উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মং এছেন , উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ হোসাইন আল ইমরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিদারুল আলম প্রমুখ।
প্রধান অতিথি বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা,বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞানমেলা প্রজেক্টের প্রতিটি স্টলে শিক্ষার্থীদের প্রস্তুত করা বিভিন্ন প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন দেখে সন্তোষ প্রকাশ করেন। ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে ৫৮ জন শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৯ জন শিক্ষার্থী এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে ৪৮ জন শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অন্যদিকে প্রজেক্ট উপস্থাপন প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫ টি বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেন। প্রজেক্ট এর মধ্যে রয়েছে ট্রাফিক জাম ম্যানেজমেন্ট সিস্টেম ইকোটেক স্মার্ট সিটি স্মার্ট ব্লাইন্ড স্টিক, অটো ওয়াটার পাম্প, কাদা মাটি থেকে বিদ্যুৎ উৎপাদন,সৌরচালিত গাড়ি উন্নত গ্রামীণ জীবন ব্যবস্থা, ক্লিন সিটি, ফ্লাড ডিটেক্টর,সৌর মডেল, আগ্নেয়গিরি, ইন্টিগ্রেটেড সাসটেনএবল ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদি ।
লোহাগাড়ায় অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ -এর প্রজেক্ট উপস্থাপন প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে আধুনগর পলিটেকনিকেল ইনস্টিটিউট, দ্বিতীয় হয়েছে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজ ও তৃতীয় হয়েছে বার আউলিয়া ডিগ্রী কলেজ। মাধ্যমিক পর্যায়ে প্রজেক্ট উপস্থাপন প্রতিযোগিতায় প্রথম হয়েছে কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়, ২য় হয়েছে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় ও ৩য় হয়েছে কলাউজান ডা: এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় । উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম হয়েছে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী উম্মে সাইমুন রাইয়ান, দ্বিতীয় হয়েছে বারআউলিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী আফিফা সুলতানা মাহিয়া ও তৃতীয় হয়েছে বারআউলিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী আরিফা সোলতানা এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে আধুনগর পলিটেকনিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থী মো: আসিফুর রহমান, দ্বিতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোঃ রবিউল হাসান ও তৃতীয় হয়েছে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হুরাইন জান্নাত। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় ১ম হয়েছে কলাউজান গৌর সুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন তানজিম, দ্বিতীয় হয়েছে চুনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসরিফ জাওহার সুবাইতা ও ৩য় হয়েছে একই বিদ্যালয়ের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা। মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে কলাউজান গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন তানজিম, দ্বিতীয় হয়েছে লোহাগড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাইমা সুলতানা নাযিল ও তৃতীয় হয়েছে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন মাহমুদ প্রিন্স। বিজ্ঞান মেলায় উপজেলার ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৪ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost