1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার”

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২১ বার

বিশেষ প্রতিনিধি:
ছাত্রলীগ পরিচয়ে বিগত আওয়ামী লীগ আমলে চাকরিতে যোগদানকারী মোঃ মহিউদ্দিন এখন পরিচয় দেন ছাত্রদলের বড় নেতা হিসেবে। আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি নিয়ে এখন হয়ে গেছেন বিএনপি নেতা। প্রতিষ্ঠানটিতে নিয়োগ বদলি পদোন্নতি সবই হয় তার আঙ্গুলি হেলনে। তিনি ইচ্ছে করলে কাউকে জামাত-শিবির বানিয়ে দেন। ইচ্ছা হলে কাউকে ছাত্রলীগের তকমা লাগান। দিনশেষে অফিসের গাড়ি নিয়ে দৌড়ান মন্ত্রী মিনিস্টারদের বাসায়। এক সময় হাতিরপুলের অখ্যাত কাপড়ের দোকানের দর্জি এখন দেশের সর্ববৃহৎ ইসলামিক প্রতিষ্ঠানের সকল দন্ড মুন্ডের আজ্ঞা। সকল কাজেই তাকে দিতে হয় চাদা। সমস্ত টেন্ডার নিয়ন্ত্রণ করেন তিনি। সিন্ডিকেটের মাধ্যমে গোটা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক তিনি। তিনি ইসলামিক ফাউন্ডেশনের ‘নতুন গডফাদার’ মোঃ মহিউদ্দিন।

মোঃ মহিউদ্দিন একসময় রাজধানীর হাতির পুল এলাকায় একটি কাপড়ের দোকানে দর্জি হিসেবে কাজ করতেন। এ সময় তার পরিচয় হয় কৃষক লীগ নেতা হারুনুর রশিদ হাওলাদার সাথে। এই পরিচয়ই তাকে আজকে এক মহা ক্ষমতাধর ও সম্পদশালী ব্যক্তিতে পরিণত করেছে।

মোঃ মহিউদ্দিন বিগত ২৮-১২-১৯৯৯ তারিখ ইসলামিক ফাউন্ডেশনে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। এই এই চাকরিতে যোগদান তার জন্য আলাদিনের চেরাগ এনে দিয়েছে।
তার নিয়োগ হয়েছে ঘুষ লেনদেনের মাধ্যমে, মন্ত্রণালয়ের ছাড়পত্র বিহীন এবং পদের অতিরিক্ত হিসেবে। ধর্ম মন্ত্রণালয়ের তদন্তে তা প্রমাণিত হয়েছে। উক্ত তদন্ত প্রতিবেদন মোতাবেক তাকে চাকরী চ্যুত করে সমূদয় অর্থ আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে আহ্বান জানানো হয়েছে। তদন্ত প্রতিবেদনের কপি সংযুক্ত করে উক্ত আবেদনে বলা হয় ইসলামিক ফাউন্ডেশনের তৎকালীন চুক্তিভিত্তিক মহাপরিচালক মাওলানা আব্দুল আউয়ালকে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক নিয়োগ করেন। এই খবর জেনে জনাব মোঃ মহিউদ্দিন চাকরির জন্য ফন্দি আঁটা শুরু করেন। তিনি তৎকালীন কৃষক লীগ নেতা হারুনুর রশিদ হাওলাদারকে ৩ লক্ষ টাকা ঘুষ প্রদান করে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর দ্বারা তৎকালীন মহাপরিচালককে টেলিফোন করান। আমির হোসেন আমুর টেলিফোন পেয়ে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক এবং ১ নম্বর সিলেকশন কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল মোঃ মহিউদ্দিনকে পরীক্ষায় প্রথম বানানোর জন্য উঠে পড়ে লেগে যান। তিনি পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাঁস করে মোঃ মহিউদ্দিনকে লিখিত পরীক্ষায় প্রথম বানানো প্রাণান্তকর চেষ্টা করেন। এরপর ভাইভাতে সর্বোচ্চ নম্বর দেওয়া হয়। তারপরেও মোঃ মহিউদ্দিন প্রথম হতে পারেননি। প্রথম হয়ে যান অপর প্রার্থী আব্দুল হামিদ খান। আব্দুল হামিদ খানের প্রাপ্ত নম্বর ৭১.৫০। জনাব মোঃ মহিউদ্দিন ৭১.২৫ নম্বর পেয়ে হয়ে যান দ্বিতীয়। এখন পদ হলো একটি। আবার এদিকে আমির হোসেন আম্মুর টেলিফোন এবং হারুনুর রশিদের ঘুষের টাকা হালাল করার বিষয়। বাধ্য হয়ে তৎকালীন মহাপরিচালক মাওলানা আব্দুল আউয়াল পরীক্ষায় দ্বিতীয় হওয়া প্রার্থী মোঃ মহিউদ্দিনকে নিয়োগ দানের জন্য একজনের স্থলে দুইজন সহকারি পরিচালক নিয়োগ করেন। এটি ছিল গুরুতর অনিয়ম ও জালিয়াতি। পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়ে গেলে এই নিয়োগ তদন্তের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বিগত ১৯-০৫-২০০৪ তারিখ সূত্র নম্বর ইফাঃ প্রশাঃ/নিয়োগ/(রা)-১(৫)/৩৪/৯৪(খন্ড নথি)/২৫৯৭ মারফত ৪ (চার) সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যবৃন্দ হলেন (১) জনাব মোঃ ফজলুল আমিন উপসচিব (উন্নয়ন), ধর্ম মন্ত্রণালয়,আহ্বায়ক (২) জনাব মোঃ লুৎফুল হক, পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ, সদস্য (৩) জনাব মোঃ কসিম উদ্দিন শেখ, সিনিয়র সহকারী সচিব (সংস্থা), ধর্ম মন্ত্রণালয়, সদস্য এবং (৪) জনাব আবু হেনা মোস্তফা কামাল, উপসচিব, ইসলামিক ফাউন্ডেশন, সদস্য সচিব। কমিটির সদস্যবৃন্দ দীর্ঘ তদন্ত শেষে বিগত ৬-৮-২০০৫ তারিখ তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে কমিটি উল্লেখ করেন যে জনাব মোঃ মহিউদ্দিন এর নিয়োগ কালে (ক) ধর্ম মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পাওয়া গেছে ১(এক)টি পদের জন্য। কিন্তু নিয়োগ হয়েছে ২(দুই)টি পদে (খ ) পত্রিকায় প্রদত্ত বিজ্ঞপ্তিতেও ১ পদে নিয়োগের বিষয় উল্লেখ করে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। বাস্তবে নিয়োগ হয়েছে ২ জন।(গ) জনাব মোঃ মহিউদ্দিনকে নিয়মবহির্ভূতভাবে বোর্ড অফ গভর্নর অনুমোদনের আগেই তড়িঘড়ি করে নিয়োগ পত্র দিয়ে দেওয়া হয়। নিয়োগপত্রে বলা হয় “বোর্ড অফ গভর্নরস-এর অনুমোদন সাপেক্ষে সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হইল”। অর্থাৎ বোর্ডের অনুমোদনের আগেই তার নিয়োগ পত্র ইস্যু করে দেয়া হয় এবং তিনি যোগদান করে চাকরি করতে থাকেন। অথচ ইসলামিক ফাউন্ডেশন অ্যাক্ট ১৯৭৫ এবং ইসলামিক ফাউন্ডেশন চাকরি বিধিমালা -১৯৯৮, অনুসারে বোর্ড অফ গভর্নরস-এর অনুমোদনের আগে কোন নিয়োগ দেয়া যায় না। প্রতিবেদনে বলা হয় গুরুতর অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোঃ মহিউদ্দিন নিয়োগপত্র পান ২৭-১২-১৯৯৯ তারিখে। আর বোর্ড অফ গভর্নরস-এর সভায় তার নিয়োগের বিষয়টি উত্থাপিত হয় এক বছর পরে ৪ -৪- ২০০০ তারিখে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জনাব মোঃ মহিউদ্দিনদের নিয়োগ “অনুমোদিত এবং আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত” মর্মে অভিহিত করেন। কমিটি তাদের প্রতিবেদনের ১২.১ এর (গ) প্যারায় জনাব মোঃ মহিউদ্দিন এর নিয়োগের বিষয়টি ”আইন মন্ত্রণালয়ের মতামত গ্রহণ পূর্বক উক্ত মতামতের ভিত্তিতে নিষ্পত্তির” জন্য বলেন। আজ পর্যন্ত তার নিয়োগের বিষয়টি আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়নি। জনাব মোঃ মহিউদ্দিন তদন্ত কমিটির উক্ত প্রতিবেদন গোপন করে দাপটের সাথে চাকরি করতে থাকেন এবং বেতন আহরণ করতে থাকেন। এমতাবস্থায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবং সমন্বয় বিভাগের পরিচালক (চ:দা:) জনাব মোঃ মহিউদ্দিনকে তদন্ত কমিটির সুপারিশ মোতাবেক চাকরি থেকে অব্যাহতি এবং এ পর্যন্ত গৃহীত বেতন ভাতাদি আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost