1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়িতে তেলের ডিপো পাম্পে তেল মজুদ প্রতিরোধে বিজিবির নজরদারি

পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে পিটিয়ে জখম

  • আপডেট টাইম : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাছির উদ্দিন (৪০) নামের এক যুবককে পিটিয়ে মারাত্মক জখম করেছে দুবৃর্ত্তরা। তিনি পেকুয়া আন্নরআলী মাতবরপাড়া এলাকার নাদের হোছাইনের পুত্র। আহত যুবককে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ১১ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮ টার দিকে পেকুয়া চৌমুহনী কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পেকুয়া সদরের সাবেকগুলদি এলাকার মৃত আতিকের ছেলে আলমগীর, বারবাকিয়া জালিয়াকাটা এলাকার জসিম উদ্দিনের ছেলে ফয়সালের সাথে নাছির উদ্দিনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের হাতে থাকা টর্চ ও হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা করে। এ সময় নাছির উদ্দিনের মাথা ফেটে গিয়ে মারাত্মক জখম হয়। আহত নাছির উদ্দিন জানান, আমি সাবেকগুলদি এলাকা থেকে পেকুয়া জমিদারবাড়ির মৃত নুরুল হক চৌধুরীর পুত্র রাশেদ আল নেওয়াজ চৌধুরী থেকে ১৩ শতক জমি ক্রয় করি। জমি বিক্রেতার বড় ভাই সরফরাজ আল নেওয়াজ চৌধুরীর হুকুমে আমার জমি ভোগ দখল করতে বাধার সৃষ্টি করছে। ওই এলাকার মৃত আতিকের ছেলে মো: আলমগীর ও জালিয়াকাটার ফয়সালসহ আমার উপর অতর্কিত হামলা করে। আমার জমিতে অনুপ্রবেশ ঠেকাতে আমি আদালতে ১৪৪ ধারা মামলা রুজু করি। তা অমান্য করে ওই আলমগীর সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে প্রাণনাশ চেষ্টা চালায়। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost