1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

চকরিয়ার কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে ২টি অবৈধ বসতি উচ্ছেদ

  • আপডেট টাইম : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৯৪ বার

এইচ এম রুহুল কাদের:
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের অধীনে চকরিয়া উপজেলার কাকারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে ২টি অবৈধ বসতি উচ্ছেদ করেছে বনবিভাগ। ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিনের নির্দেশনায় কাকারা বনবিট কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় কাকারা বনবিটের পাহাড়তলী মেয়াজি পাড়া এলাকা থেকে ২টি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া বনবিট কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, কাকারা বনবিটের পাহাড়তলী  এলাকায় বন বিভাগের লোকজনের চোখ ফাঁকি দিয়ে কয়েকটি অবৈধ বসতি (ছাপলা ঘর) গড়ে তুলে কতিপয় ভূমিদস্যু। পরে বিষয়টি নজরে আসার পর কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বুধবার দুপুরে ওইসব বসতি উচ্ছেদ করা হয়। এ সময় স্থাপনাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে আইনগত প্রদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। উচ্ছেদ অভিযানে স্থাণীয় কাকারা বনবিট কর্মকর্তা এফজি মাসুদ রানাসহ বন বিভাগের লোকজন অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost