পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় দুর্গম পাহাড়ী এলাকায় বাড়িতে ঢুকে এক নারীকে মাথায় কুপিয়ে জখম করে। এ সময় স্বর্ণালংকারও ছিনিয়ে নেয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পূর্ব ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত মহিলাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত মহিলার নাম জন্নাতুল কাউছার (২৭)। তিনি ওই এলাকার আবদুল মতলবের স্ত্রী।
স্থানীয়রা জানান, ওই দিন বিকেলে জন্নাতুল কাউছার বাড়ির উঠানে কাজ করছিল। এ সময় প্রতিবেশী মৃত মোজাহের মিয়ার পুত্র শামশুল আলম ও জন্নাতুল কাউছারের মধ্যে বাকবিতন্ডা হয়। এর সুত্র ধরে শামশুল আলম ওই নারীকে কিল, ঘুসি মারে। এক পর্যায়ে তার হাতে থাকা ধারালো দা নিয়ে জন্নাতুল কাউছারকে মাথায় কুপিয়ে জখম করে। প্রাণেভয়ে ওই নারী বাড়ির ভিতরে ঢুকে পড়ে। শামশুল আলম ও তার স্ত্রী তারমিন আক্তার বাড়িতে ঢুকে কাউছার বেগমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ সময় স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। জন্নাতুল কাউছার জানান, আমার শ্বাশুড় বাড়ি মহেশখালীর কালামারছড়ায়। স্বামী বাড়িতে থাকে না। আমিও আমার ছেলে মেয়েদের দেখভাল করেনা। আমি ভারুয়াখালীতে এসে পাহাড়ে বসবাস করছি। আমার স্বজনরা আমাকে সাহায্য সহযোগিতা করে। ঘটনার দিন শামশুল আলম আমাকে বাড়িতে এসে মাথায় কুপিয়ে জখম করে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply