1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

নাইক্ষ্যংছড়িতে ঘুর্নিঝড় মিধিলির প্রভাবে আমন ফসল ও রবি শস্যের ক্ষয় ক্ষতি

  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৫৩ বার

জাহাঙ্গীর আলম কাজল,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুর্ণিঝড় মিধিলি”র প্রভাবে আমন ফসল ও আগাম শীত কালীন সবজির ক্ষয়ক্ষতি হয়েছে।
বঙ্গপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারনে
বৃহস্পতিবার রাত থেকে (১৮ নভেম্বর) শনিবার ভোর বেলা পর্যন্ত টানা বৃষ্টি ও প্রচন্ড বাতাসে উপজেলার ৫ ইউনিয়নের আমনধান, শীতের আগাম সবজী চাষ, ফলজ,বাগানের কিছুটা ক্ষতি হয়েছে।পাকাধান ও আধাপাকাধান মাটিতে পড়ে যাওয়ার ফলে কৃষকেরা এখন দিশেহারা।
নাইক্ষ্যংছড়ি উপজেলার কৃষক আব্দুল হাসেম , ইয়াকুব সহঅনেকে জানান,এবছর শুরুর দিকে আবহাওয়া অনুকূলে থাকায় চাষাবাদ করে ফলন হয়েছিলো অনেক ভালো। কিন্ত ঘুর্নিঝড় মিধিলি”র প্রভাবে অধিকাংশ ধান মাটিতে পড়ে যাওয়ার কারনে ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার ৫ ইউনিয়ন, সদর ইউনিয়ন বাইশারী,সোনাইছড়ি, দৌছড়ি,ঘুমধুমে সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাযায়,ঘুর্নিঝড় এর কারনে কৃষকের ক্ষতির পাশাপাশি ৩ দিন যাবৎ বিদ্যুৎ নাই।
মানুষের বাড়ী ঘরের রক্ষিত ফ্রীজের মালামাল নষ্ট হয়ে গেছে। রাবার বাগান ম্যানেজার আল আমিন জানান, এবারের ঘূর্নিঝড়ে বাগানের তেমন ক্ষতি হয়নি। তবে বৃষ্টির কারনে রাবারের কষ আহরন বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে।
সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যনিং মারমা জানান, ফসল সহ আগাম সবজী ও বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তাছাড়া কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায় নাই।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল আবছার জানান,ফসলের কিছুটা ক্ষতি হয়েছ।তবে এলাকায় হতাহতের ঘটনা ঘটেনি। পাহাড় ধ্বসের ঘটনা ও ঘটেনি।
বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, আমার এলাকায় আগাম সবজি ক্ষেত ফলজ বাগান, রবি শষ্যের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পাহাড় ধসে কোন ধরনের ক্ষতি হয়নি।
বাইশারী সদরের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার রফিকুল আলম বলেন,তিনি সরজমিনে পরিদর্শন করেছন এবং কৃষকদের মাঝে পরামর্শ দিয়েছেন। কিছু পাকাধান মাটিতে পড়ে গিয়ে আংশিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাড়াতাড়ি পাকাধান গুলো কেটে ফেললে তেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।
উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক জানান, বর্তমানে উপসহকারী কৃষি অফিসারগন বর্তমানে মাঠে রয়েছেন, ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে কৃষকদের বড় ধরনের কোন ক্ষতি হয়নি। আংশিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা জানান, ঘুর্ণিঝড় মিধিলি “র কারনে উপজেলার ৫ ইউনিয়নে কোন বড় ধরনের ঘটনা ঘটেনি, হতাহতের খবর ও পাওয়া যায়নি। এছাড়া ঘুর্ণিঝড় মিধিলি আসার আগেই প্রতিটি ইউনিয়নের আওতাধীন এলাকায় মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হয়েছিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost