1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

চকরিয়ার রেমিট্যান্স যোদ্ধা মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধের ভূমিদস্যু চক্রের হয়রানি!

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৪৬ বার

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা রাষ্ট্রের বিপুল রাজস্ব যোগানদাতা, তরুন নেতৃত্ব মামুনুর রশিদ মামুন নামের এক রেমিট্যান্স যোদ্ধাকে হয়রানির করার গুরুতর অভিযোগ উঠেছে। দীর্ঘ প্রবাস জীবনে অর্জিত টাকা বিনিয়োগ করে দেশে এসে মাত্র ১০ শতক জমি কিনতে গিয়ে কতিপয় ভূমিদস্যু চক্রের অশোভ চক্রান্তে রোষানলে পড়েছেন তিনি। অভিযুক্ত ভূমিদস্যু চক্রের মুলহোতা হাজি নুর হোসেন বাদি হয়ে পুলিশ প্রশাসনের দপ্তরে কল্পকাহিনীতে বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রেমিট্যান্স যোদ্ধা মামুনুর রশিদ মামুন।
গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে চকরিয়া শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রেমিট্যান্স যোদ্ধা মামুনুর রশিদ মামুন এসব অভিযোগ তুলে ধরে বক্তব্য দিয়েছেন। তিনি এইধরনের কাল্পনিক ঘটনায় তাঁকে জড়িয়ে বিভিন্নভাবে মিথ্যাচার ও পরিকল্পিত হয়রানি বন্ধে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি এরূপ ঘটনায় তাঁকে পুনরায় জড়ানো হলে বা সম্মানহানি করতে হয়রানি করা হলে তিনি তাঁর আইনগত অধিকার হিসেবে এব্যাপারে যথাযথ আদালতে আইনের আশ্রয় নেবেন বলেও সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে রেমিট্যান্স যোদ্ধা মামুনুর রশিদ মামুন বলেন, আমার বাড়ি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায়। দীর্ঘ ১৫ বছর ধরে আমি দুবাই (সংযুক্ত আরব আমিরাতে) প্রবাস জীবনে রয়েছি। তাঁর আগে সেখানে সরকারি চাকুরীতে ছিলাম। পরে চাকুরী ছেড়ে দিয়ে নিজেই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলি। আমি এবং আমার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা প্রতিবছর বাংলাদেশ সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব দিই। এভাবে আমরা বাংলাদেশকে সরকারের ভিশন বাস্তবায়নে সহযোগিতা দিচ্ছি।

তিনি বলেন, দীর্ঘ প্রবাস জীবনে অর্জিত টাকা বিনিয়োগ করে সম্প্রতি সময়ে চকরিয়া থানা সেন্টার এলাকায় ভরামুহুরী মৌজার মুল মালিক থেকে উচিতমুল্য দিয়ে ১০ শতক (৩০ কড়া) জমি কিনতে আমি আগ্রহী হই। সেই আলোকে কথাবার্তা বলেছি মাত্র। কিন্তু এখনো আমি ওই জমি রেজিস্ট্রি নিইনি।
মালিকপক্ষ ওই জমিতে থাকা তাদের স্থাপনা সমুহ পরিস্কার পরিচ্ছন্ন করে নিস্কন্টক করে দেওয়ার পর রেজিস্ট্রি হবার কথা।
এরই মধ্যে সেখানে মালিকপক্ষ সংস্কার কাজ শুরু করলে আগের ভাড়াটিয়া থানা সেন্টার এলাকার ভূমিদস্যু হিসেবে পরিচিত হাজি নুর হোসেন হঠাৎ করে এসে বেপরোয়া হয়ে উঠে। অথচ ৭-৮ বছর আগে হাজী নুর হোসেন সেখান থেকে তাঁর ব্যবসা গুটিয়ে চলে গেছেন।

সাংবাদিক সম্মেলনে মামুনুর রশিদ মামুন বলেন, জমির মালিকপক্ষ তাদের পুরানো দোকানপাট অপসারণে সংস্কার কাজ শুরু করলেও অভিযুক্ত ভূমিদস্যু নুর হোসেন উল্টো আমাকে জড়িয়ে পুলিশ সুপার মহোদয় ও চকরিয়া থানার ওসির দপ্তরে সাজানো অভিযোগ দিয়ে আমাকে অযথা হয়রানি করা হচ্ছে। যেখানে আমি ওই জমি এখনো রেজিস্ট্রি নিইনি, সেখানে আমাকে জড়িয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে বিষয়টি আইনীভাবে কতটুকু যৌক্তিকতা আছে, সম্মানিত সাংবাদিক সমাজের কাছে প্রশ্ন রাখছি।

রেমিট্যান্স যোদ্ধা মামুনুর রশিদ মামুন অভিযোগ করে বলেন, ২০২১ সালে আমি কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী ছিলাম। নির্বাচন পরবর্তী কিছু চক্রান্তকারী চক্রের ইন্ধনে সেই থেকে কতিপয় মহল যেকোনো ঘটনায় আমাকে জড়িয়ে নানাভাবে অপচেষ্টা চালিয়ে হয়রানি করে আসছে। এখনকার হয়রানিমুলক অপচেষ্টার বিষয়টিও তাদের পরিকল্পিত ষড়যন্ত্র। এসব হয়রানি করে মুলত কৌশলে কতিপয় চক্র আমাকে জিম্মি করতে চান, আবদার পুরণে বাধ্য করতে চান। এখানে আমার বক্তব্য, প্রবাস জীবনে কষ্ঠে অর্জিত টাকা দিয়ে জমি কিনতে চাইলে কী আমি অপরাধী হবে যাবো। মালিকপক্ষ জমিতে সংস্কার কাজ করলে ক্রেতার কেন দোষ হবে, সাংবাদিক ভাইদের কাছে উত্তর চাই।
সবশেষে এইধরনের কাল্পনিক ঘটনায় আমাকে জড়িয়ে বিভিন্নভাবে মিথ্যাচার ও পরিকল্পিতভাবে হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। একইসঙ্গে সবার অবগতির জন্য জানাচ্ছি, পুনরায় আমাকে জড়িয়ে মিথ্যাচার হয়রানি করা হলে এব্যাপারে যথাযথ আদালতে আইনের আশ্রয় নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost