1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সামান্য বৃষ্টিতেই পেকুয়া বাজারে জলাবদ্ধতা: ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে চরম ভোগান্তি নাইক্ষ্যংছড়িতে খাল পার হওয়ার সময় রাবার শ্রমিকের মৃত্যু কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা জব্দ, চালক আটক: সিএনজি জব্দ চট্টগ্রামে চার সামাজিক সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে আইএসডিই কক্সবাজার শহরে তীব্র হচ্ছে সুপেয় পানির সংকট: ১,৫০০ ফুট গভীরেও মিলছে না নিরাপদ পানি শেরে বাংলা এওয়ার্ড পেলেন লোহাগাড়ার আলহাজ্ব নুরুল আলম কোম্পানি নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

নাইক্ষ্যংছড়ি ১৩ রোহিঙ্গা আটকের পর ক্যাম্পে হস্তান্তর

  • আপডেট টাইম : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৩৯ বার

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশের মিয়ানমার মৈত্রী সড়কের পাশে অভিজাত রেস্তোরাঁ রুচি হাউজের কনভেনশন হল রুম থেকে গোপন বৈঠক চলাকালীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের ১৩ যুবককে আটক করেছেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি অভিযানিক দল।
শনিবার ( ২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূইয়ার নির্দেশনায় এসআই ধর্মজিৎ এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা যুবকদের আটক করতে সক্ষম হয়।
তাদের জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গা যুবকদের স্ব-স্ব ক্যাম্পের এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করেন ঘুমধুম তদন্তকেন্দ্রের পুলিশ ।
ঘুমধুম তদন্তকেন্দ্রের এস আই ধর্মজিৎ বলেন, মিয়ানমার সীমান্ত লাগোয়া রুচি হাউজের কনভেনশন হল থেকে আটক ১৩ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ পরবর্তী ১৪ এপিবিএন পুলিশ ক্যাম্পের এ এস আই মোহাম্মদ মিজানুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত রোহিঙ্গাদের তাদের নিজ নিজ ক্যাম্পে এপিবিএন পুলিশের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গাদের অবাধ বিচরণরোধে ঘুমধুম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কেউ রোহিঙ্গাদের আশ্রয় পশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost