1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ায় নদীর চরের জায়গা নিয়ে সংঘর্ষ, আহত-৪

  • আপডেট টাইম : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৯ বার

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের দিয়াপাড়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। নদীর চরের জায়গার আধিপত্য নিতে স্থানীয় দু’পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে। সৃষ্ট ঘটনার জের ধরে ভীতি ও আতংক ছড়াতে ফাঁকা গুলি ছোড়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। তবে পেকুয়া থানা পুলিশ গুলি বর্ষণের ঘটনা অস্বীকার করেছেন। এ সময় ১ নারীসহ উভয়পক্ষের ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

৯ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-সদর ইউনিয়নের দিয়াপাড়ার আবদু শুক্কুরের ছেলে জাহেদুল করিম (৪৫), তার স্ত্রী শেফাতুল জন্নাত (৪০), একই ইউনিয়নের জালিয়াখালী গ্রামের লেদু মিয়ার পুত্র রাহমত আলম (৩৫), একই এলাকার ছৈয়দুল করিম (৪৮)। এদের মধ্যে রাহমত আলমকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পেয়ে রবিবার সকালে পেকুয়া থানার এ,এস,আই শাহীনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, ৯০ শতক জায়গা নিয়ে দিয়াপাড়ার মৃত আবদু শুক্কুরের পুত্র জাহেদুল করিম গং ও বটতলীয়াপাড়ার মৃত গোলাম ছোবাহান মেম্বারের পুত্র আকবর আহমদ গংদের বিরোধ চলছিল। জায়গাটি প্রবাহমান কাটাফাড়ি নদীর তীরবর্তী জেগে উঠা চরের অংশ। ১৯৭৭-৭৮ এর দিকে বন্দোবস্তীমূলে দলিল প্রাপ্ত হন আবদু শুক্কুর। ওই অংশে সেই সময় ৬ টি বন্দোবস্তী প্রস্তাবমূলে সরকার উপকারভোগীদের অনুকুলে দলিল ও খতিয়ান সৃজিত হয়। ৮০ এর দিকে ওই প্রস্তাবের বিরুদ্ধে স্থানীয়রা মামলা করেন। পরবর্তীতে নদীর তীরবর্তী এ সব জায়গার বন্দোবস্তী বাতিল করা হয়। এ সংক্রান্ত দেওয়ানী নিষ্পত্তিতে বন্দোবস্তীর বিরুদ্ধে নিন্ম আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত শুনানী ছিল। রায় প্রচার হয়েছে বন্দোবস্তীর বিরুদ্ধে। এ দিকে আবদু শুক্কুরের অংশ ৯০ শতক জায়গা স্ট্যাস্পমূলে জনৈক ইসহাককে বিক্রিসহ দখল হস্তান্তর করেন। পরবর্তীতে ইসহাক নামক ব্যক্তি তার দখলীয় জায়গাটি পেকুয়া সদরের সাবেক ইউপি সদস্য গোলাম ছোবাহানকে বিক্রি করেন। গোলাম ছোবাহানের ওয়ারিশরা ওই জায়গা পৃথক পৃথক ভাবে স্থানীয়দের কাছে বিক্রি করেন। সেখানে সম্প্রতি ১০টিরও অধিক বসতি স্থাপন করা হয়। ঘটনার দিন রাতে জায়গা দখল ও বেদখলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে তারা কয়েক রাউন্ড ফাকা গুলি ছোড়েছে বলে স্থানীয়রা দাবী করেন। এ ব্যাপারে জাহেদুল করিম জানান, জায়গাটি আমার পৈত্রিক অংশ। জালিয়াখালী থেকে লোকজন এসে রাতে আমাদের জায়গা জবর দখল করছিল। তারা বহিরাগত সন্ত্রাসী এনেছে। আমি ও আমার স্ত্রী গুলিবিদ্ধসহ আহত হয়েছি। অপরদিকে হান্নানমিয়া তার স্ত্রী আখি আক্তার, মহিউদ্দিনসহ জালিয়াখালীর লোকজন জানান, আমরা ভূমিহীন লোক। গোলাম ছোবাহান মেম্বারের ছেলেরা এ জায়গা আমাদেরকে বিক্রি করেছে। বসতি উচ্ছেদ করতে জাহেদুল করিম গং ভাড়াটে সন্ত্রাসী এনেছে। তারা এসে গুলি ছোড়েছে কয়েক রাউন্ড। আবার ভীতি ছড়াতে ফটকাবাজিও ছোড়ে। মৃত আবদু শুক্কুরের মেয়ে খালেদা বেগম, সাজেদা বেগম, রুবি আক্তার জানান, আমরা খুবই অসহায়। এ জায়গা আমার বাবার দালিলিক সম্পত্তি। মাথা গোজার ঠাইটুকু করতে আমরা সেখানে বাড়ি করার সিদ্ধান্ত নিই। মাটিও কেটেছে আমার ভাইরা। কিন্তু পরবর্তীতে পেশী শক্তির জোরে লেদু মিয়ার ছেলে রাহমত আলম, স্থানীয় নন্না মিয়া, মহিউদ্দিনসহ ভূমিদস্যুরা আমাদের হয়রানি করছে। তারা ভাড়াটে সন্ত্রাসী এনে জায়গা জবর দখল করার চেষ্টা করছে। পেকুয়া থানার এ,এস,আই শাহীন জানান, সকালে আমিসহ পুলিশ গিয়েছিলাম। জায়গা নিয়ে বিশৃংখলা না ঘটাতে বলা হয়েছে। পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, সকালে পুলিশ গিয়েছিল। এখানে আগে থেকে বসতবাড়ি আছে। গুলিবর্ষণ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost