তৌহিদুল ইসলাম কায়রু, লোহাগাড়া, চট্টগ্রাম:
“দ্বীনি শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন এনেছে খাদীজাতুল কুবরা (রা.) একাডেমী। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আগামীর জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে বদ্ধপরিকর সংকল্প নিয়ে এগিয়ে চলেছে এ প্রতিষ্ঠানটি।” ১ জানুয়ারী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আধুনগরে খাদীজাতুল কুবরা রাঃ একাডেমী কর্তৃক আয়োজিত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন বই বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন ডা. মোহাম্মদ লোকমান।
এদিন সকালে মাদ্রাসার হল রুমে বই বিতরণ উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার পরিচালনা পর্ষদ সভাপতি ডাক্তার মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হারবাং দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ঈসা। এতে বক্তব্য রাখেন সাংবাদিক রায়হান সিকদার, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ নুরুচ্ছফা, আবুল কাশেম, মোহাম্মদ আয়ুব, সাইফুল ইসলাম, মাদ্রাসার পরিচালক মোরশেদ আলম প্রমুখ।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রিদওয়ান আল নেওয়াজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন হিফজ (বালক) বিভাগের শিক্ষক, হাফেজ মাওলানা সাজিদুর রহমান, হাফেজ ইজাজ আহমদ শাহজাহান, হিফজ (বালিকা) বিভাগের শিক্ষিকা হাফেজা উম্মে জয়নাব, হাফেজা কানিজ ফাতেমা, হাফেজা আসমাউল হুসনা, হাফেজা নুসরাত জাহান সাঈদা, হাফেজা বিলকিস আক্তার, শিক্ষিকা হুমাইরা ইয়াসমিন মুন্নী, তাহমিনা আক্তার ও সায়মা আক্তার।
Leave a Reply