1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন ছাত্রলীগ পরিচয়ে চাকরী, ছাত্রদল পরিচয়ে নেতা মহিউদ্দিন এখন ইসলামিক ফাউন্ডেশনের “নতুন গডফাদার” পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান চকরিয়ায় ভূমিদস্যূতা প্রতিরোধ করতে গিয়ে বিপাকে পুলিশের এক এসআই, উত্তেজনা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে

পেকুয়ায় বসতভিটায় হামলা, ভাংচুর-আটক-২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ৩২৯ বার

নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের দুর্গম পাহাড়ী মধুখালী এলাকায় বসতভিটায় ভাংচুর, হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দুবৃর্ত্তদের হামলায় কুলসুমা বেগম (৩২) নামের এক গৃহবধূ আহত হয়েছে। তিনি ওই এলাকার ওসমান গণির স্ত্রী। এ সময় হামলার সাথে জড়িত দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা। ১৮ জানুয়ারী বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকার মৃত ইসলাম ফকিরের পুত্র আবদু শুক্কুর ও একই এলাকার মৃত বশরত আলীর পুত্র মো: ওসমান গণির মধ্যে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। আহত গৃহবধূ ওসমান গণির স্ত্রী কুলসুমা বেগম জানান, আমরা বাড়িতে না থাকা অবস্থায় ওই এলাকার আবদু শুক্কুর গং লাঠিসোটা নিয়ে আমার বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। তারা বসতবাড়ির মূল্যবান জিনিসপুত্র লুট করে বিপুল টাকার ক্ষতি সাধন করে। এ সময় স্থানীয় জনতা বাঁশখালীর মাওলার পাড়ার আবদু সাত্তারের পুত্র মারুফ (২০), আইচ্যারপাড়ার ছৈয়দুল আলমের পুত্র জাহেদকে (১৮) কে আটক করে। পরে আটক দুইজনকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

বাড়ির মালিক ওসমান গণি জানান, প্রতিপক্ষ আবদু শুক্কুর গং ভাড়াটিয়া দুবৃর্ত্ত নিয়ে আমার বসতবাড়িতে হামলা করে। বুধবার সকাল ১০ টার দিকে তারা আমার বসতভিটার সীমানা থেকে ৩ ফুট জায়গা জবর দখল করতে চাইলে বাকবিতন্ডা হয়। এ সময় আমার স্ত্রী কুলসুমা বেগমকে মারধর করে আহত করে। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি। পেকুয়া থানার ওসি মো: ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost