জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়িতে দিনব্যাপী মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী কৃষি অফিস হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক উক্ত প্রশিক্ষণটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথি মৎস্য চাষীদের সাথে গুরুত্বপূর্ণ খোলামেলা আলোচনা করেন এবং উদ্যোক্তা হওয়ার জন্য নানান ধরণের অনুপ্রেরণামূলক গল্প ও বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করেন। ২০২৩-২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা চলে। মোট ২০জন মৎস্য চাষীদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের বিষয় ছিল নমুনা মৎস্য গ্রামের ২০জন নমুনা মৎস্যচাষী মাছ উৎপাদন সংক্রান্ত তথ্য সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ।প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমেদ এবং সহকারী মৎস্য কর্মকর্তা মো. আবদুল্লাহ। প্রশিক্ষক মাকসুদ আহমেদ মৎস্য চাষীদের কাছ থেকে মাছ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং সেই সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply