1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

লোহাগাড়ায় ৪৫ তম বিজ্ঞানমেলা সমাপ্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২৮৬ বার

তৌহিদুল ইসলাম কায়রু
লোহাগাড়া, চট্টগ্রাম।

চট্টগ্রামের লোহাগাড়ায় শেষ হয়েছে দুই দিনের বিজ্ঞানমেলা। ২৯ ও ৩০ জানুয়ারী লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ মেলা।

মেলায় প্রকল্প উপস্থাপন প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে মোস্তফা বেগম গালর্স হাই স্কুল, ২য় হয়েছে দক্ষিন সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং ৩য় হয়েছে বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসা।সিনিয়র গ্রুপে ১ম হয়েছে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ ও ২য় হয়েছে বার আউলিয়া ডিগ্রি কলেজ।

অন্যদিকে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে ১ম হয়েছে গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এনামুল হক, ২য় কলাউজান সুখছড়ি গৌরসুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাওয়াদুল ইসলাম জিয়াদ ও ৩য় হয়েছে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম। জুনিয়র গ্রুপে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাজদিকুল ইসলাম,২য় হয়েছে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর, ৩য় একই বিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম ইফাজ।

সিনিয়র গ্রুপে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত রাইছা,২য় একই কলেজের শিক্ষার্থী সাবরিয়া সানি রিহান,৩য় একই কলেজের শিক্ষার্থী শাবনুর আক্তার।সিনিয়র গ্রুপে বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম হয়েছে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের শিক্ষার্থী আফরিন সোলতান, ২য় একই কলেজের সানজিদা রেশমী এবং ৩য় বার আউলিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী আবদুর রহিম।

গত (৩০ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

বিজ্ঞান শিক্ষক মোশাররফ হোসাইন এর সঞ্চালনায় সমাপনী অনুষ্টানে বক্তব্য রাখেন, আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, দক্ষিন সাতকানিয়া গোলামবারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিদারুল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost