1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

পেকুয়ায় কৃষকের ধানক্ষেতে দুবৃর্ত্তদের তান্ডব

  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২৮২ বার

নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় টইটং ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা মধুখালীতে কৃষকের বুরো ফসল গুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। পূর্ব শক্রতার জের ধরে দুবৃর্ত্তরা বুরো ধানক্ষেতে তান্ডব চালায়। এ সময় সদ্য রোপিত অন্তত ৪ শতক জমির ফসল বিনষ্ট করে তারা। ২৯ জানুয়ারী (মঙ্গলবার) বিকেল ৩ টার দিকে পূর্ব টইটং মধুখালীতে কৃষক দলিল আহমদের চাষকৃত জমিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরাড়িয়া এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র মনজুর আলম প্রকাশ মনজুর মাঝি ও মধুখালীর মৃত ইমাম শরীফের পুত্র ছাবের আহমদ গংদের মধ্যে বনিবনা চলছিল। এর জের ধরে ওই দিন বিকেল ৩ টার দিকে ইমাম শরীফের পুত্র ছাবের আহমদ, তার ভাই আবু তাহের, মৌলভী মোক্তার আহমদ, জমির হোসেনসহ দুবৃর্ত্তরা মনজুর আলমের ভোগ দখলীয় জমিতে অনুপ্রবেশ করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছাবের আহমদ গং মনজুর মাঝির চাষা দলিল আহমদের রোপিত বুরো চাষের জমিতে হানা দেয়। এ সময় তারা ৪শতক মতো জমির উঠতি ফসল বিনষ্ট করে।
মনজুর আলম প্রকাশ মনজুর মাঝি জানান, ২০০৮ সালে আমি স্ট্যাম্পমূলে ৪০ শতক জায়গা আমার ভগ্নিপতি আবদুল হক থেকে ক্রয় করেছি। আবদুল হক ২৪ মে ১৯৮৮ ইং দিকে উলামিয়ার কাছ থেকে কিনেন। সেই সময় থেকে আবদুল হকের দখলে থাকা জমি পরবর্তীতে আমি কিনেছি। ১৬ বছর ধরে আমি ভোগ দখলে আছি। দলিল আহমদকে এ জমি আমি লাগিয়ত করেছি। ছাবের গং মাস্তানী করছে। ইউপি সদস্য আবদুল হক ও আবু ওমর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জামাল হোসেন জানান, জায়গা নিয়ে তর্ক হয়েছে। আমরা দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য বৈঠকের দিন ধার্য্য করেছিলাম। আশা করছি দুপক্ষকে নিয়ে ফায়সালা করে দিতে সক্ষম হবো। পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost