1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

পেকুয়ায় পুকুর খননে বাধা, ডাম্পার ভাংচুর

  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৮ বার

নিজস্ব প্রতিবেদক,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় সদর ইউনিয়নের মইয়াদিয়ায় মাটি বোঝাই ড্রাম ট্রাক ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। দাবীকৃত চাঁদা না পেয়ে এ কান্ড সংঘটিত করেছে বলে অভিযোগ করেছেন এক পল্লী চিকিৎসক। এর জের ধরে স্থানীয় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পল্লী চিকিৎসককে বাড়িভিটা সংস্কার ও পুকুর খননে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। শনিবার (১৭ ফেব্রæয়ারী) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকালে মইয়াদিয়ায় মোহাম্মদ শরীফের বসতভিটায় পুকুর খননের কাজ আরম্ভ করা হয়। পারিবারিক ব্যবহারের জন্য ভোগ দখলীয় জমিতে মোহাম্মদ নবীর পুত্র পল্লী চিকিৎসক মোহাম্মদ রমজান আলী মানিক পুকুর খনন করছিলেন। ড্রাম ট্রাক দিয়ে মাটিগুলি বাড়ির আঙিনা ভরাট করছিল। এ দিকে একই এলাকার মৃত মোহাম্মদ শরীফের পুত্র সাহাব উদ্দিন, তার ভাই দেলোয়ার হোসেন, বেলাল উদ্দিনসহ দুবৃর্ত্তরা লাঠিসোটা নিয়ে সেখানে এসে মাটি খনন কাজে বাধা দেয়। এক পর্যায়ে তারা মাটি বোঝাই একটি ড্রাম ট্রাকও ভাংচুর করে। এ সময় স্থানীয়রা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোহাম্মদ নবীর পুত্র পল্লী চিকিৎসক রমজান আলী মানিক বলেন, এ জায়গা ১৯৮৫ সালের দিকে আমার পিতা স্ট্যাম্পমূলে খরিদ করে। সেই সময় থেকে আমরা ভোগ দখলে আছি। সাহাব উদ্দিন গংদের পিতা মোহাম্মদ শরীফ তার ভোগ দখলীয় অংশ আমার বাবাকে বিক্রি করেন। এ জায়গা নিয়ে সাহাব উদ্দিন গং দীর্ঘদিন ধরে হয়রানি করছে। এর জের ধরে ২০১২ সালে তারা আমার মা, বাবাসহ কয়েকজনকে কুপিয়ে জখম করে। জিআর ৮৮/১২ রুজু আছে। এ মামলায় সাহাব উদ্দিন গং সাজা ভোগ করে। তবে মাথার সেই ক্ষত নিয়ে আমার মা পৃথিবী থেকে বিদায় নেন। তারা আবারো ক্ষিপ্ত হয়েছে। মূলত চাঁদার জন্য এ সব করছে। এ ব্যাপারে সাহাব উদ্দিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছেন, গাড়ী ভাংচুর হয়নি। এটি মিথ্যা। এ সব ষড়যন্ত্র। পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost