1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে ইটভাটায় অভিযান: লক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫১ বার

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের তিনটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা, ইটভাটায় ইট তৈরির সরঞ্জামাদি ও চুল্লি বিনষ্ট করেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ থেকে বিকাল পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া।

এসময় ৪টি ইটভাটার মধ্যে ঘুমধুমের আবুল কালাম মেম্বার এর মালিকানাধীন কে. আর. এস. নামীয় ইটভাটা, একই ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকায় বাবুল কোম্পানির মালিকানাধীন এস. এস. বি. নামীয় ইটভাটা ও জয়নাল- এর মালিকানাধীন জে. এস. বি. নামীয় ইটভাটায় ইট তৈরির সরঞ্জামাদি ও চুল্লি বিনষ্ট করা হয়।
শেষে সোনাইছড়ি ইউনিয়নের আবদুর গফুর- এর মালিকানাধীন এফ. ডি.আর. নামীয় ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪ ধারা লংঘনে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ইউএনও মোঃ জাকারিয়া বলেন, বান্দরবান জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় অবৈধ ইটভাটা বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost