1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

দুই আলেমকে প্রহার করলো ইউপি মেম্বার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৭৬ বার

নিজস্ব প্রতিবেদক:
তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসার দুই আলেমকে বেদম প্রহার করলো এক বেপরোয়া ইউপি মেম্বার। ২১ ফেব্রুয়ারি রাত ৯টায় চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলা গ্রামে ঘটে এ ঘটনা। ঘটনার পর ফুফিয়ে কান্না করা ছাড়া কোন উপায় ছিলনা ওই দুই আলেমের। এ ঘটনায় সাধারণ লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করলেও প্রভাবশালী হওয়ায় ওই ইউপি সদস্যের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারেনি। মারধরের শিকার ওই আলেম দ্বয়ের নাম মাওলানা মুস্তাক। তিনি সিকদারপাড়া ইসলামীয়া তালিমুল কুর আন মাদ্রসা ও হেফজখানার সহকারি শিক্ষক ও সংশ্লিষ্ট মসজিদের খতিব। অপর জন হলেন মাওলানা আলমগীর। তিনি সিকদার পাড়া ইসলামিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ও হেফজখানা প্রধান বলে জানা গেছে।
মাওলানা আলমগীর জানান, ২১ ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল চলছিল। সন্ধ্যায় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী মাহফিলে অংশ গ্রহন করেছেন, খাবারের আয়োজন ছিল, আয়োজনের চেয়ে মানুষের উপস্থিতি বেশি হওয়ায় খাবারের একটু কম পড়ে। মাওলানা আলমগীর আরও বলেন- এই অজুহাত নিয়ে স্থানীয় ৩নম্বর ওয়ার্ডের মেম্বার কফিলউদ্দিন আমি ও শিক্ষক মাওলানা মুস্তাককে আকস্মিক বেদম প্রহার করে। অশ্রাব্য ভাষায় গালমন্দ করে। ভুক্তভোগি মাওলানা মুস্তাক অভিযোগ করেন, মাহফিলে খাবারের আয়োজন ছিল, আয়োজনের চেয়ে লোকজন বেশি ছিল। তাই খাবার কম হওয়ায় ক্ষিপ্ত হয়ে আমারা দুজনকে মারধর করে, যা এলাকার লোকজন দেখেছেন, তিনি বলেন- আমরা বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের জানিয়েছি। আমরা এর প্রতিকার চাই।
নাম প্রকাশ না করার শর্তে একব্যক্তি বলেন- মেম্বার কফিল বেপরোয়া, রাজনৈতিক প্রভাবকে পুজিঁ করে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকার সাধারণ লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী জানান, কফিল মেম্বার রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। অপরাধ যা করেছে তা অমার্জনীয়। সচেতন লোকজন এঘটনার যথাযথ আইনগত প্রতিকার দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost