পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় দিনদুপুরে দোকানে ঢুকে কমান্ডো স্টাইলে ব্যবসায়ী দু’সহোদরকে পিটিয়ে জখম করল দুবৃর্ত্তরা। সোমবার (৪ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার সীমান্তবর্তী টইটং বাজারের মনির চৌধুরী মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী দ্রæত এসে জখমী দু’সহোদরকে উদ্ধার করে। আহতরা হলেন-টইটং ইউনিয়নের নতুনপাড়ার হাজী আবদুল আজিজের পুত্র বাঁশখালী বাস সার্ভিসের পরিচালক আনোয়ার হোসেন (৩৫), তার বড় ভাই টইটং বাজারের আনোয়ার এন্ড ব্রাদার্স নামক তৈল সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবসায়ী মোহাম্মদ মিয়া (৪০)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক বছর আগে আলিগ্যাকাটার আবদুল আলমের পুত্র আনিছুর রহমান বিদেশ যাওয়ার সময় ১০ হাজার টাকা হাওলাত নেন। টইটং বাজারের ব্যবসায়ী আনোয়ার হোছাইন পাওনা টাকার জন্য আনিছুর রহমানের ছোট ভাই আতিকুর রহমান রুবেলকে বলছিলেন। ওই দিন এ নিয়ে দ্’ুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় মনির চৌধুরীর মার্কেটে আনোয়ার এন্ড ব্রাদার্সে ঢুকে আতিকুর রহমান রুবেল ব্যবসায়ী আনোয়ারকে স্বজরো বামহাতের বাহুতে কামড় দেয়। প্রচন্ড কামড়ে আনোয়ার অনেকটা বিমর্ষ হন। এ সময় ছোট ভাইকে উদ্ধার করতে আনোয়ারের বড় ভাই মোহাম্মদ মিয়া সেখানে ছুটে যান। এক পর্যায়ে হামলাকারী রুবেল চাইনিজ ধারালো কাঠ কাটার যন্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ বাবুল জানান, আমরা গিয়ে আহত দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিই। চেয়ারম্যান মহোদয়ও সেখানে গিয়েছিলেন। ডাম্পার চালক মিজান জানান, চরম ক্ষিপ্ত হয়ে আনোয়ারসহ তারা দুই ভাইয়ের উপর মারাত্মক অন্যায় আচরণ করেছে। টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে আমি দ্রæত গিয়ে তারা দুই ভাইকে উদ্ধার করি। তারা দু’জনই ব্যবসায়ী। পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply