1. news@aponbanglanews.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক-২ লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা কারাগারে পেকুয়ায় বসতবাড়িতে আগুন: প্রকাশিত সংবাদের প্রতিবাদের প্রতিবাদ ফ্যাসিস্ট মন্ত্রীর প্রভাবে মহাজন,কোটি টাকার হরিলুট বালিজুড়ী রেঞ্জারের স্বেচ্ছাসারিতায় ধ্বংস হচ্ছে বন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সভাপতি আমিন, সম্পাদক জাহাঙ্গীর বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার, রোহিঙ্গাসহ আটক ২ নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান আইইডি,অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ সম্পন্ন

মহেশখালীতে ২৫ নারীকে বসতবাড়িতে সবজি চাষের প্রশিক্ষণ দিলো কোডেক

  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার

এইচ এম রুহুল কাদের:
উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় স্বনামধন্য জাতীয় পর্যায়ের বেসরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) দিনব্যাপী মহেশখালি উপজেলার কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদ সিকদার পাড়া গ্রামে সিসিডিভি সেন্টারের কনফারেন্স রুমে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায়, মহেশখালি উপজেলার হোয়ানক ও কুতুবজোম ইউনিয়নের ২৫ জন নারী অংশগ্রহণ করে।

প্রশিক্ষণে কৃষি ইকোসিস্টেমের সংজ্ঞা ও কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধারের গুরুত্ব, বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপনের আদর্শ স্থানসমূহ, নিরাপদ সবজি উৎপাদন পদ্ধতি, সার ব্যবহারের সাধারণ নীতিমালা ইত্যাদি বিষয়ে নিয়ে বিস্তর আলোচনা করা হয়। প্রশিক্ষণে হাতে কলমে সবজির বেড করার পদ্ধতি শেখানো হয়। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মাঝে বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপনের জন্য লালশাক, কলমিশাক, বেগুন, মরিচ, ঢেড়ঁশ, মিষ্টি কুমড়া ও লাউয়ের বীজ, নিরাপদ সবজি উৎপাদনের জন্য জৈব সার এবং জৈব বালাইনাশক, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদসহ বিভিন্ন আনুসঙ্গিক কৃষি যন্ত্রপাতি এবং ফলজ,ঔষধি ও বনজ বৃক্ষ রোপনের জন্য ১৪ ধরনের মোট ৪২টি চারা প্রতিটি সদস্যদের মাঝে বিতরণ করা হবে। দিনব্যাপী এই প্রশিক্ষনের সার্বিক সঞ্চালকের দায়িত্ব পালন করেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর কৃষিবিদ জনাব মোঃ সোহেল রানা, গ্রীন বিজনেস অফিসার এবং সহযোগিতা ছিলেন ফিল্ড অফিসার, কহিনুর আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
©Apon Bangla News 2025, All rights reserved.
Design by Raytahost