পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) পেকুয়া কলেজ মার্কেটে মাষ্টার সেইফ অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পেকুয়ার সভাপতি ও পেকুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস,এম শাহাদাত হোসেন। সংগঠনের সাধারন সম্পাদক, রাজাখালী বকশিয়াঘোনা ও টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস,এম,সির সভাপতি মোহাম্মদ জাহেদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি, ফাঁসিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক ছালেহা কবির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস,এম,সির সভাপতি সাজ্জাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আছরত নছরত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রেজাউল করিম রেজভী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক, রাজাখালী জি.সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আসহাব উদ্দিন হৃদয়, প্রচার সম্পাদক ও মইয়াদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশিদ, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক, সোনালী বাজার গণপাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হোসাইনুল কবির। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি জোবাইর ওয়ারেচী, দপ্তর সম্পাদক শওকত ওসমান দুলাল, অর্থ সম্পাদক ফরিদুল মোস্তফা ছিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক এনামুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক জোহেদুল ইসলাম জোহেদ, মহিলা বিষয়ক সম্পাদক সোলতানা রাজিয়া, সদস্য মাঈন উদ্দিন, সাদেক হোসেন চৌধুরী, মৌলভী মোহাম্মদ সেলিম, আমিরুল্লাহ সিকদার, কায়কোবাদ চৌধুরী, মনিরুল রাশেদ, আবদুল জব্বার প্রমুখ। এ দিকে নবগঠিত কমিটির পরিচিতি সভায় সংগঠনের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হন। গঠনতন্ত্র প্রণয়নের জন্য ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। সাজ্জাদুল ইসলামকে প্রধান করে কমিটির অন্য দুইজন সদস্য হলেন রেজাউল করিম রেজভী ও মোহাম্মদ হোসাইনুল কবির। পেকুয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে এ উদ্যোগ নিয়েছেন বলে বক্তারা জানান। তারা আরো জানান, বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় শিশুদের স্কুলমুখী ও ঝরে পড়া রোধ করতে সংগঠন থেকে উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার গুণগত মান ও মৌলিক বিষয়সমুহ প্রাধান্য দিয়ে ওই সংগঠনের নীতিমালা তৈরী করা হবে। এ ছাড়াও ওই দিন ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। চকরিয়া-পেকুয়ার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমকে প্রধান উপদেষ্টা, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ ৮ জনের নাম ওই দিন ঘোষণা করা হয়।
Leave a Reply